সন্ধ্যা ৭:৩০ ; সোমবার ; ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল বিএনপিতে ত্যাগের মুল্যায়ন পাবেন কি নাসরিন?

৩:৪৭ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::::  আন্দোলনে সক্ষম,তৃনমুলের বন্ধু, সাংগঠনিক যোগ্যতাসম্পন্ন নেতাদের নিয়ে হবে বরিশাল মহানগর বিএনপির কমিটি। এমনই আভাস মিলেছে দলটির কেন্দ্রীয় নেতাদের কাছ থেকে। এর মাধ্যমে সরকারবিরোধী আন্দোলনের ধারাবাহিক ব্যর্থতা কাটাতে চায় দল। বিগত সময়ে এখানে দলের নেতৃত্বে থাকা নেতাদের কারণেই এই ব্যর্থতা বলে মনে করছেন সবাই।

তাই তো এবার নেতা নির্বাচনে চলছে ব্যাপক যাচাই-বাছাই।

আন্দোলন-সংগ্রামে কার কী ভুমিকা ছিল তার চুলচেরা বিশ্লেষণ। সেই ভুমিকার ওপর ভর করেই হবে পদ-পদবি বণ্টন। যেখানে থাকতে পারে একাধিক চমক। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের যেকোন সময় নয়া কমিটি ঘোষণা হতে পারে।
গত ১৩ জুন মহানগর বিএনপির কমিটি ভেঙে দেওয়া হয়। মনিরুজ্জামান ফারুক ছিলেন এর আহ্বায়ক। সদস্য সচিব মীর জাহিদুল কবির। অনেকের মতে, আন্দোলনে ব্যর্থতার কারণেই ভেঙে দেওয়া হওয়া ওই কমিটি।

কেন্দ্রীয় বিএনপির একাধিক সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী আন্দোলনে ঝুঁকি নিয়ে যারা রাজপথে থেকেছেন মূলত তাদের নিয়েই নতুন কমিটি করার চিন্তাভাবনা হাইকমান্ডের।কমিটি গঠনের খবরে অনেকটা আশাবাদী ত্যাগী নেতাকর্মীরা।

দল থেকে সঠিক মুল্যায়নের আশায় রয়েছেন তারা।এদের মধ্যে আলোচনায় আছেন বিলুপ্ত কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আফরোজা খানম নাসরিন। নারী হলেও রাজপথে সবসময় সক্রিয় ভুমিকা রেখেছেন এই নেত্রী।,ছাত্রদল থেকে উঠে আসা এই নেত্রীর দলের প্রতি ত্যাগে অনেকের চেয়েই আগানো।গেল আন্দোলনের সময় মহানগর বিএনপির পক্ষে নাসরিনের প্রায় প্রতিদিনই কর্মসূচি ছিল। মামলার রেকর্ডেও নাসরিনের পাল্লা ভারী।

একাধীকবার জেল খেটেছেন,এমনকি দলের হাইকমান্ডের নির্দেশে করোনার সময় এবং বিভিন্ন উৎসব পার্বনে অসহায় মানুষের পাশে দাড়িয়েছেন।দলের প্রতি নাসরিনের ত্যাগের কথা অস্বীকার করবে না হয়ত কেউ।নারী হিসেবে স্রোতের বিপরীতে গিয়ে রাজনীতি করা নাসরিন এবার সঠিক মুল্যায়ন পাবে এমনটাই ধারনা করছেন তৃনমুলের কর্মী সমর্থকরা।তবে হাইকমান্ড কি করে সেটাই দেখার বিষয়।

বরিশাল, রাজনীতি, হোম
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!