বিকাল ৫:৫৭ ; বৃহস্পতিবার ; ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে এগিয়ে চলছে বঙ্গবন্ধু নভোথিয়েটারের নির্মাণ কাজ

৫:৫০ অপরাহ্ণ, জুলাই ৩০, ২০২৪
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: উন্নত ও সমৃদ্ধশালী দেশ গঠনের লক্ষ্যে বরিশালে ৪১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হচ্ছে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার’। বাংলাদেশ সরকারের উন্নয়নমূলক তহবিলের (জিওবি) অর্থায়নে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি বাস্তবায়ন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বরিশাল গণপূর্ত অধিদপ্তর।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ চরআইচা মৌজার বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ৪১২ কোটি টাকা ব্যয়ে বরিশাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপূর্ত অধিদপ্তর, স্থাপত্য অধিদপ্তরের সদস্য, বঙ্গবন্ধু নভোথিয়েটার প্রকল্প মহা-পরিচালক ও প্রকল্প পরিচালকের সমন্বয়ে একটি টিম প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে একাধিকবার পরিদর্শন এবং পরিচালনা করছেন। পরিদর্শন শেষে প্রকল্প স্থান পিন্থ লেভেল (পিএল) নির্ধারণ এবং কাজের গতি ত্বরাহ্নিত করার বিষয়ে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়েছে। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রকল্পের কাজ চারতলা বিশিষ্ট পর্যন্ত প্রায় সম্পন্ন হয়েছে। প্রকল্পটিতে নির্মাণ করা হবে অফিস ব্লক, প্ল্যানেটরিয়াম ব্লকসহ প্লাজা ও ডরমেটরি ভবন। এছাড়াও নির্মাণ করা হবে বাউন্ডারী ওয়াল।

 

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী বলেন, মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার” স্থাপনাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন হওয়ায় ববি’র শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক উন্নত শিক্ষায় সহায়ক ভূমিকা পালন করবে। আমার শিক্ষার্থীরা এ স্থাপনাটি বিশ্ববিদ্যালয় সংলগ্ন হওয়ায় খুব আনন্দিত।

 

বরিশাল গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ ফয়সাল আলম বলেন, দক্ষিণাঞ্চলের প্রান্তিক শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক শিক্ষায় শিক্ষিত করতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছেন। প্রকল্পটি দ্রুত বাস্তবায়নে বরিশাল গণপূর্ত অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া বলেন, মহাকাশ বিষয়ক গবেষণার মাধ্যমে জ্যোতি বিজ্ঞানের দিগন্ত উন্মোচন করবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার। প্রকল্পটি নির্মাণ শেষে উদ্বোধণের পর এখানকার শিক্ষার্থীরা নভোথিয়েটারের মাধ্যমে মহাকাশ বিষয়ক প্রদর্শনী, ৫ ডি এডুটেইনমেন্ট সিমুলেটর, ডিজিটাল এক্সিবিউস গ্যালারী ও ৫ ডি মুভি থিয়েটার সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!