; ;
facebook Youtube google+ twitter
×

শেবাচিম হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ

11:29 pm, September 2, 2024
Spread the love

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের চিকিৎসাসেবা বন্ধ রয়েছে।

 

সোমবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এক ঘণ্টা চিকিৎসক থাকলেও বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে রোগীরা। পরে সকাল ১১টার পর বহির্বিভাগের সব চেম্বারও বন্ধ করে দেওয়া হয়। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত তারা জরুরি সেবা ছাড়া বাকি সেবা বন্ধ রাখবেন বলে জানিয়েছে ইন্টার্ন চিকিৎসকরা।

 

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টার পর থেকে বহির্বিভাগের টিকিট কাউন্টার বন্ধ হয়ে যায়। টিকিট না পাওয়ায় চিকিৎসাসেবা নিতে পারছেন না রোগীরা। সকাল থেকেই রোগীরা টিকিট কাউন্টারের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদের মধ্যে অনেকেই রয়েছে শিশু ও বয়স্ক রোগী। তবে সকাল ৮টার দিকে কিছুক্ষণ টিকিট বিক্রি হলেও পরে তা আবার বন্ধ করে দেওয়া হয়।

 

মেহেন্দিগঞ্জ থেকে চিকিৎসা নিতে আসা সুমি বেগম বলেন, ‘আমি নাতি নিয়ে সকালে এসেছি। টিকিট কাটতে পারি নাই, আর ডাক্তারও দেখাতে পারি নাই, অনেক ভোগান্তি হচ্ছে এখন কি করবো বুঝতে পারছি না। মেডিকেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ দ্রুত এর সমাধান করে দেওয়া হোক, ভোগান্তি থেকে মুক্তি দেওয়া হোক।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা