দুপুর ১২:২৬ ; বুধবার ; ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

উজিরপুরের ট্রলার চালক মাহাবুল সন্ধ্যা নদী থেকে অপহরণ

২:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫
Spread the love

নাসির শরীফ,উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের ট্রলার চালক মাহাবুল হাওলাদারকে বাবুগঞ্জ সন্ধ্যা নদী থেকে অপহরণ করা হয়েছে। তিনি উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের পশ্চিমমুন্ডপাশা গ্রামের সেকান্দার হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মাহাবুল হাওলাদার শিকারপুর খেয়াঘাট থেকে ট্রলার চালাতেন। ৩১জানুয়ারি রাত সাড়ে ১০ টার দিকে ৮/ ১০ জন অপ্রাপ্তবয়স্ক ও তরুণ যাত্রী তার ট্রলারে ওঠে। নদীর মাঝখানে পৌঁছালে হঠাৎ চিৎকার শোনা যায়। তবে আশপাশে অন্য কোনো ট্রলার না থাকায় কেউ সাহায্য করতে পারেননি। নদীর পাড়ে থাকা প্রত্যক্ষদর্শীদের ধারণা পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে তাকে অপহরণ করা হয়েছে।

 

এ ঘটনায় বাবুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেছে পরিবার। এদিকে পুলিশ অপহৃত ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস সালাম জানান উজিরপুর মডেল থানা পুলিশ ও বাবুগঞ্জ থানা পুলিশ যৌথ ভাবে উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

বরগুনা, বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ