বিকাল ৪:৩১ ; সোমবার ; ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

‘কাশ্মীরে হামলা সাজানো’ বিস্ফোরক মন্তব্য ভারতীয় হিন্দু সেনার, ভিডিও

১১:৫৫ অপরাহ্ণ, এপ্রিল ২৬, ২০২৫
Spread the love

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। দু’দেশের মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কাও তৈরি হয়েছে।

 

তবে পাকিস্তানের অনেক রাজনীতিবিদ পেহেলগাম হামলাকে ‘ফলস ফ্ল্যাগ’ হামলা বলে অভিহিত করেছেন। অর্থাৎ, এ হামলার পেছনে ভারতকেই দায়ী করেছেন তারা।

 

এবার এ বিষয়ে মুখ খুলেছেন একজন ভারতীয় সেনা। তিনি জানান, হামলার লক্ষণগুলো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে অশোক কুমার নামে এই ভারতীয় সেনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এ হামলা হতে পারে বলে তিনি মন্তব্য করেন।

 

ভিডিওতে এই ভারতীয় সেনা বলেন, ‘আমি অশোক কুমার, ভারতীয় সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা। আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আপনাদের বিচারের জন্য হাজির হয়েছি; যা আমার বিবেককে তাড়া করছে। পেহেলগাম হামলা- জনগণকে যা দেখানো হচ্ছে তা সম্পূর্ণ সত্য নয়।

 

হামলায় গোয়েন্দা তথ্যের ব্যর্থতা ও মিডিয়ার গল্প- এসব কিছু গভীর প্রশ্নের জন্ম দেয়। আমার সৈনিক জীবনে আমি বহু অপারেশন দেখেছি কিন্তু এটা ছিল একেবারে ভিন্ন। এর লক্ষণগুলো ‘ফলস ফ্ল্যাগ’ অপারেশনের সম্ভাবনার ইঙ্গিত দেয়।

 

এমন এক হামলা যা বাইরে থেকে ‘জঙ্গি’ হামলার মতো দেখায় কিন্তু বাস্তবে অভ্যন্তরীণ রাজনৈতিক উদ্দেশ্যকে হাসিল করে। সবচেয়ে সত্য কথা হলো এই- আমাদের সৈনিক, আমাদের সিপাহি কয়েক ঘণ্টা আহত অবস্থায় মাটিতে পড়েছিল কিন্তু তাদের উঠানোর জন্য কেউ আসেনি। কোনো মেডিকেল সাহায্য, কোনো কমান্ডো অফিসার আসেনি। এমন লাগছিল যেন, তা আগে থেকেই সাজানো ছিল। ’

 

অশোক কুমার আরও বলেন, ‘একজন সৈনিক হিসেবে আমার কর্তব্য শুধু সীমান্ত রক্ষা করা নয় বরং সত্যকেও রক্ষা করা। ধোঁকার সামনে চুপ থাকা দেশপ্রেম নয়। সত্য প্রকাশ হওয়া উচিত, তা যত কঠিনই হোক না কেন।’

 

তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এই ভিডিও এবং অশোক কুমারের পরিচয়ের সত্যতা যাচাই করতে পারেনি যুগান্তর।

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!