বিকাল ৪:৩৯ ; সোমবার ; ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে সরিয়ে দিলেন ট্রাম্প

২:২৯ পূর্বাহ্ণ, মে ২, ২০২৫
Spread the love

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদ থেকে মাইক ওয়াল্টজকে বরখাস্ত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে ওয়াল্টজের স্থলে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে অন্তর্বর্তী দায়িত্ব দিয়েছেন তিনি।

 

গত জানুয়ারিতে হোয়াইট হাউসে প্রত্যাবর্তনের পর ট্রাম্পের ঘনিষ্ঠ সার্কেলে এটিই প্রথম বড় রদবদল।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, তিনি ওয়াল্টজকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করবেন।

 

মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন, ‘তিনি (ওয়াল্টজ) আমাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে কঠোর পরিশ্রম করেছেন। ’

 

এর আগে বৃহস্পতিবার রয়টার্স বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছিল, ওয়াল্টজকে তার পদ থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প।

 

মার্কো রুবিও এই পদে অন্তর্বর্তী দায়িত্ব পাওয়ার মানে হলো— ১৯৭০-এর দশকে হেনরি কিসিঞ্জারের পর এই প্রথম কেউ একই সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার দুই গুরুত্বপূর্ণ পদে সামলাবেন।

 

এদিকে, দুটি সূত্রের বরাতে রয়টার্স এ-ও জানিয়েছে, ওয়াল্টজের পাশাপাশি তার ডেপুটি অ্যালেক্স ওং পদ ছেড়ে দিচ্ছেন।

 

৫১ বছর বয়সী ওয়াল্টজ ফ্লোরিডা থেকে নির্বাচিত সাবেক রিপাবলিকান আইনপ্রণেতা। ইয়েমেনে সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রুপ চ্যাটে ভুলক্রমে একজন সাংবাদিক যুক্ত হওয়ার ঘটনার পর বিতর্কিত হন তিনি।

 

সূত্র : রয়টার্স

অনলাইন ডেস্ক, আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!