রাত ৮:৫৫ ; বুধবার ; ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বলাৎকারের শিকার ছাত্রের মৃত্যু: মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার

১২:২৭ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৩
Spread the love

বাউফল প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে বলাৎকারের শিকার ১৩ বছর বয়সী এক মাদরাসাছাত্রের মৃত্যুর ঘটনায় মাদরাসার প্রধান শিক্ষক সেলিম গাজীকে (৩৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব-৮)। রোববার (২ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (২৮ আগস্ট) বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান।

গ্রেপ্তার সেলিম গাজী পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বড় ডালিমা এলাকার আবুল কালাম গাজীর ছেলে।

এলিট ফোর্স জানায়, উপজেলার বড় ডালিমা মদিনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া ও নুরানি কিন্ডারগার্টেন মাদরাসা এবং এতিমখানার প্রতিষ্ঠাতা পরিচালক সেলিম গাজী।

২০২২ সালের ২৩ অক্টোবর তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের কুয়াকাটা সমুদ্র সৈকতে শিক্ষা সফরে নিয়ে যান। শিক্ষা সফরে অবস্থানকালীন রাত ১১টার দিকে এক ছাত্রকে বলাৎকার করেন শিক্ষক সেলিম গাজী। পরে বিভিন্ন সময় তার রুমে ডেকে নিয়ে এ পাশবিক নির্যাতন চালাতেন সেলিম গাজী। বিষয়টি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখাতেন।

এ ঘটনার পর গত ২ আগস্ট ওই ছাত্র অসুস্থ হয়ে পড়লে তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরবর্তীসময়ে শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার ফাইলেরিয়া অ্যান্ড জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

পরে আরও উন্নত চিকিৎসার জন্য গত ৭ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ১৩ আগস্ট মহাখালী ক্যানসার হাসপাতালে ভর্তি করা হয় ভিকটিমকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ওই ছাত্র মারা যায়।

এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের বাবা বাদী হয়ে বাউফল থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। পরে রোববার দিনগত রাত ২টার দিকে অভিযান চালিয়ে পিরোজপুরের নেছারাবাদ থানার গুয়ারেখা ইউনিয়নের বরতকাঠি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে র‌্যাবের একটি দল। র‌্যাব অধিনায়ক মাহমুদুল হাসান বলেন, গ্রেপ্তার সেলিম গাজীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থাগ্রহণ শেষে বাউফল থানায় হস্তান্তর করা হবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!