; ;
facebook Youtube google+ twitter
×

মেহেন্দিগঞ্জে মেডিকেল ক্যাম্পে সহস্র রোগীকে ফ্রি চিকিৎসা ও ঔষধ প্রদান

10:36 pm, May 23, 2025
Spread the love

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের মেহেন্দিগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় সহস্রাধিক রোগীকে ফ্রি চিকিৎসাপত্র ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। এসব রোগীদের মধ্যে যাদের পরীক্ষা-নিরীক্ষা লেগেছে তাতেও বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। তাছাড়া তিন হাজার খাবার স্যালাইন বিলামূল্যে বিতরণ করা হয়।

এই ক্যাম্পের আয়োজন করেন মেহেন্দিগঞ্জ আল-ইসলাম ট্রাস্টের চেয়ারম্যান ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজীরহাট) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার।

সরকারী পাতারহাট মুসলিম মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুক্রবার সকাল ৮টা থেকে দিনব্যাপী এই ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (অবঃ) ডাঃ মাহবুবুর রহমান , আল-ইসলাম ট্রাস্টের সেক্রেটারী ও মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন, সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারী মাওলানা ইব্রাহীম খলিল, মেহেন্দিগঞ্জ পৌর আমীর মাওলানা আমানুল্লাহ বাকের প্রমুখ।

বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে উপস্থিত থেকে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ মাহবুবুর রহমান, গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ ডাঃ মাসুদ খান, শিশু বিশেষজ্ঞ ডাঃ গাজী মাহমুদ হাসান রুশো, গাইনী বিশেষজ্ঞ ডাঃ কাজী তৌকিয়া রহমান, ডেন্টাল সার্জন ডাঃ ফারহানা নাজনীন রত্না ও মেডিকেল অফিসার ডাঃ নাঈম সাকির।

ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগীতা করেন ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল। হাসপাতালের প্রতিনিধি হিসেবে ক্যাম্প পরিচালনায় ছিলেন মার্কেটিং অফিসার মোঃ জাকির হোসেন ও মোহাম্মদ ইউসুফ , ভারপ্রাপ্ত নার্সিং ইনচার্জ আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত ফার্মেসী ইনচার্জ মোঃ সাইফুল্লাহ মানসুর, ল্যাব টেকনিশিয়ান মাসুম বিল্লাহ, ফার্মাসিষ্ট আবুল বাশার আকন প্রমুখ।
ক্যাম্পের আয়োজক বরিশাল জেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার সারাদিন উপস্থিত থেকে ক্যাম্পে আগত রোগীদের সেবার খোঁজখবর নেন।

সেবা গ্রহণের পর একাধিক রোগী বলেন, আমরা বরিশালে গিয়ে যেসব ডাক্তারদের চেম্বারে সিরিয়াল দিয়ে দেখাতেও কষ্ট হয়, আজ আবদুল জব্বার ভাইর সৌজন্যে সেসব ডাক্তাররা বাড়ির আঙ্গিনায় এসে আমাদেরকে ফ্রি চিকিৎসা দিলেন। তাছাড়া হাজার হাজার টাকার ঔষধও ফ্রি পেলাম। আগামী দিনে এমন আরো জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার দাবি জানাই। এসময় অধ্যাপক মাওলানা আবদুল জব্বার এর ভুয়সী প্রশংসা করেন উপস্থিত জনতা।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা