; ;
facebook Youtube google+ twitter
×

বরিশাল সদর উপজেলায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সেমিনার

4:27 pm, May 25, 2025
Spread the love

বরিশাল সদর উপজেলায় অনুষ্ঠিত বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সেমিনারে উপস্থিত অতিথিবৃন্দ।

বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের (২য় ফেইজ) অবহিতকরণ সেমিনার বরিশালে অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২৫ মে) সদর উপজেলা সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সদর সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হাসান এর সভাপতিত্বে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আল মামুন তালুকদার ও জেলা সমাজসেবা কার্যালযের উপ-পরিচালক এ.কে.এম আখতারুজ্জামান তালুকদার। বরিশাল সদর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার শারমিন সুলতানার সঞ্চালনায় সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মোশারেফ হোসেন।

 

 

সেমিনারে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে কামার, কুমার, নাপিত, বাঁশ-বেত পণ্য, কাঁশা-পিতল সামগ্রী, মুচি, বাদ্যযন্ত্র, নকশী কাঁথা, লোকজযন্ত্র, শিতলপাটি ও শতরঞ্জী তৈরীর সাথে জড়িত পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেমিনারে আলোচকরা কিভাবে দেশের বাজারে এসব পণ্যর বিক্রি বাড়ে ও পেশার সাথে জড়িতরা আর্থিকভাবে স্বাবলম্বী হয় তা নিয়ে আলোচনা করেন।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা