বিকাল ৫:০০ ; বুধবার ; ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

চেক জালিয়াতির মামলায় বেতাগী পৌর কাউন্সিলর গ্রেফতার

১২:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩
Spread the love

চেক জালিয়াতি, অর্থ আত্মসাৎসহ একাধিক মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া বরগুনার বেতাগী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নয়ন দাসকে গ্রেফতার করেছে বেতাগী থানা পুলিশ। পরে তাকে জেল হাজতে প্রেরণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।

থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী নয়ন দাস বেতাগী কলেজ গেট সংলগ্ন একটি বাসা আত্ম গোপনে রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে সরকারি কলেজ গেটের ওই বাসা থেকে তাকে আটক করা হয়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, পৌর কাউন্সিলর নয়ন দাস বেতাগীর বিভিন্ন মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। বেতাগী সরকারি কলেজ গেট এলাকার বাসিন্দা মো. স্বপন হাওলাদার নামে একব্যক্তির কাছ থেকে ভুয়া চেক দিয়ে গরু কিনেন কাউন্সিলর নয়ন। পরবর্তীতে টাকা বুঝে না পেয়ে চেক জালিয়াতির মামলা করেন মো. স্বপন হাওলাদার।
তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। কিন্তু তিনি পালিয়ে থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।

অভিযোগকারী স্বপন হাওলাদার বলেন, কাউন্সিলর নয়ন দাস আমার কাছ থেকে ২ লাখ ৫০ হাজার টাকা বাজার মূল্যের দুইটি গরু কিনেন। পরে টাকা দেয়ার কথা বলে তালবাহানা করেন। তবে তিনি নগদ টাকা না দিয়ে ৪টি ব্যাংক চেক দেন। যা ছিল সম্পূর্ন ভুয়া।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!