রাত ১২:০২ ; রবিবার ; ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

রাজনীতিকে বিদায় জানালেন ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী

৯:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২৩
Spread the love

রাজনীতিকে বিদায় জানালেন ফিনল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী আলোচিত রাজনীতিবিদ সানা মারিন। গতকাল বৃহস্পতিবার তিনি এই ঘোষণা দেন। অস্ট্রেলীয় সংবাদমাধ্যম এবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইউরোপের অন্যতম কনিষ্ঠ নেতা হিসেবে তিনি বিশ্বজুড়ে আলোচনায় এসেছিলেন। ইউক্রেনের পক্ষে ইউরোপে তিনি বলিষ্ঠ অবস্থান নিয়েছিলেন। রাজনীতি ত্যাগ করে তিনি লন্ডনভিত্তিক এক অলাভজনক সংস্থায় যোগ দিবেন।

২০১৯ সালে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার সময় তার বয়স ছিল ৩৭ বছর। চলতি বছর এপ্রিলে তিনি জোট সরকার থেকে পদত্যাগ করেন। করোনা মহামারি মোকাবিলায় তার ভূমিকা প্রশংসিত হয়। তার শাসনেই ন্যাটোর ৩১তম সদস্য হয় ফিনল্যান্ড।

ব্যক্তিগত জীবন নিয়েও বারবার আলোচনায় এসেছিলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর ছবি প্রকাশ করায় পরবর্তী সময়ে ক্ষমাও চাইতে জয়েছে সানাকে।

সানা মারিন বলেন, ‘এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। নতুন ভূমিকায় কাজ করতে আগ্রহী আমি। আমি বিশ্বাস করি এতে করে পুরো ফিনল্যান্ডেরই ভালো হবে।’ তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি নতুন ভূমিকাতেও আমি ফিনল্যান্ডের জনগণের সেবা করতে পারবো।’

যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক প্রতিষ্ঠান টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ এ যোগ দিচ্ছেন সানা। তিনি এর কৌশলগত পরামর্শক এর দায়িত্বপালন করবেন। সানা বলেন, নীতি নির্ধারণী ইস্যুতে বিভিন্ন দেশ, সরকার ও নেতাদের পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। প্রযুক্তি, প্রশাসন, জলবায়ু, জেন্ডার সমতা নিয়ে তিনি কাজ করবেন বলে জানান সাবেক এই প্রধানমন্ত্রী।

চলতি বছর এপ্রিলে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেয় ফিনল্যান্ড। সে মাসেই তিনি ফিনল্যান্ডের মূল কনজারভেটিভ পার্টির কাছে হেরে যান। তার দল সোশ্যাল ডেমোক্রেট সংসদে তৃতীয় সর্বোচ্চ আসন পায়।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!