রাত ২:০৫ ; মঙ্গলবার ; ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে দুইশ একর জমি দখলের পাঁয়তারা তিন এনজিওর

১২:৪৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩
Spread the love

বরিশালের উজিরপুরে ৩টি এনজিওর প্রতারণার শিকার হয়েছে ২২শ মানুষ। ভোসড (প্যান্ডামিক ফিশারিজ লিমিটেড), অর্গানিক এগ্রো ফিশারিজ লিমিটেড ও অন্বেষা ফাউন্ডেশনের প্রতারণায় উপজেলার সাতলা ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দারা এখন নিঃস্বপ্রায়।

তাদের ১৯৬ একর জমি জালজালিয়াতি করে রেকর্ড করিয়ে দখলে নেওয়ার পাঁয়তারা চালানোর প্রতিবাদে শুক্রবার শিবপুর গ্রামে ৫ শতাধিক মানুষ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে। দুপুরে ঘটনার সঙ্গে জড়িত এনজিও ভোসডের মালিক মোস্তাফিজুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে প্রায় ঘণ্টাব্যাপী মানববন্ধন করে বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে তারা ঝাড়ু মিছিল করে। এ সময় তারা দোষী মোস্তাফিজুর রহমানের বিচার দাবি করেন।

সাতলা ইউনিয়নের ৩নং (শিবপুর) ওয়ার্ডের বাসিন্দা মাহাবুবুর রহমান বলেন, তিনটি এনজিও ও তাদের সহযোগী সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে আমাদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা চালাচ্ছে। এর প্রতিবাদে আমরা ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছি। আমাদের এই জমি নিয়ে গেলে আমরা নিঃস্ব হয়ে যাব।

সন্তানদের নিয়ে পথে বসতে হবে। স্থানীয় বাসিন্দা মজিবুর রহমান বলেন, শিবপুর মৌজার ৮০৭নং ডিপি খতিয়ানে ভোসডসহ কয়েকটি এনজিওর বহু দাগের সূচিতে অনিয়মের কারণে বরিশাল জোনাল সেটেলমেন্ট অফিস তদন্ত করে। এরপর দেখা যায়, খতিয়ানে মূলকপি ফেলে দিয়ে একটি ডুপ্লিকেট কপি সংযোজন করে।

এই অনিয়মের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে উজিরপুর সহকারী সেটেলমেন্ট অফিসারকে নির্দেশ দেওয়া হয়। এ বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ভোসডের চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক মহাদেব দাস, পরিচালক মিন্টু মিয়া, অর্গানিকের মালিক আমিনুল ইসলাম সাগরের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাদের মন্তব্য পাওয়া যায়নি।

তবে অন্বেষার চেয়ারম্যান অমেলুন্দু কর্মকার বলেন, আমাদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে কি না আমার জানা নেই। ওখানে আমরা ২০০৩ সাল থেকে ফিশারিজ ব্যবসা করে আসছি। কেউ কখনো আমাদের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ করেনি। তবে স্থানীয় চেয়ারম্যানের প্ররোচনায় এমনটা হতে পারে।

সাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খাইরুল বাসার লিটন বলেন, মোস্তাফিজুর রহমান, সাগর, অন্বেষাসহ একই ভূমিদস্যু বাহিনী গ্রামের অসহায় মানুষের জমি দখলের পাঁয়তারা চালাচ্ছে। এটা আমরা কোনোভাবেই হতে দেব না।

 

সাতলা ইউনিয়ন চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, বিষয়টি আমরা আমাদের অভিভাবক আবুল হাসানাত আবদুল্লাহসহ বিভিন্ন দপ্তরে জানিয়েছি।

 

এ ব্যাপারে বরিশাল-২ আসনের (বানারীপাড়া-উজিরপুর) সংসদ-সদস্য শাহে আলম বলেন, শিবপুরবাসীর সঙ্গে অন্যায় হয়েছে। আমি যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রয়েছি। প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছি শিবপুরবাসীর জন্য যেন কিছু করে।

 

সংরক্ষিত মহিলা আসনের সংসদ-সদস্য রুবিনা মিরা বলেন, বিষয়টি আমি জেনেছি। জনগণের সম্পত্তি এভাবে বেহাত হতে দেওয়া যাবে না। আমি ভুক্তভোগীদের সঙ্গে রয়েছি।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম