রাত ৪:১৪ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

প্রশাসনে রদবদল

৫:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৩
Spread the love

প্রশাসনে একজন সচিব ও একজন প্রকৌশলীকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। বিটিআরসি’র মহাপরিচালককে (ডিজি) সেনাবাহিনীতে বদলি করে একই পদে একজন ব্রিগেডিয়ার জেনারেলকে নিয়োগ দেওয়া হয়েছে।

সাতজন কর্মকর্তাকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন করা হয়েছে। এছাড়া বেশ কয়েকজন সিনিয়র সহকারী সচিবের দপ্তর বদল করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে উল্লিখিত রদবদলের প্রজ্ঞাপন জারি করা হয়।

জারি করা প্রজ্ঞাপনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কেএম আব্দুস সালামের অবসর উত্তর ছুটি ও সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২৭ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক আদেশে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-৫) নর্দান রুটের অতিরিক্ত প্রকল্প পরিচালক (ইলেক্ট্রিক্যাল, সিগন্যাল, টেলিকমিউনিকেশন ও ট্রাক) পদে মো. আনোয়ারুল হককে পুনরায় দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক আদেশে বিটিআরসি’র ডিজি পদে প্রেষণে কর্মরত ব্রিগেডিয়ার জেনালের মো. নাসিম পারভেজ এনডিসিকে সেনাবাহিনীতে বদলি করা হয়েছে।

একই আদেশে সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান এনডিসিকে বিটিআরসি’র ডিজি পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

পৃথক আদেশে পরিকল্পনা কমিশনের সিনিয়র সহকারী প্রধান হাবিবুল হাসান রুমিকে চাঁদপুর, চাঁদপুরের এডিসি মোছাম্মৎ রাশেদা আক্তারকে বগুড়া, নেত্রকোনা দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজিব উল আহসানকে শেরপুর, রাঙামাটি বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তারকে খাগড়াছড়ি, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারকে জামালপুর, নীলফামারী সদর উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহারকে পঞ্চগড় এবং হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ারকে চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসাবে পদায়ন করা হয়েছে।

পৃথক আদেশে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনকে উপপরিচালক হিসাবে বিসিএস প্রশাসন একাডেমিতে বদলি করা হয়েছে।

পৃথক আদেশে মাগুরা শালিখা উপজেলা নির্বাহী অফিসার ইসমিন মনিরাকে নির্বাহী অফিসার হিসাবে খুলনা জেলা পরিষদে, বরিশাল উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা তারজিনকে নির্বাহী অফিসার হিসাবে বরগুনা জেলা পরিষদে এবং খুলনা কয়রা উপজেলা নির্বাহী অফিসার মো. মমিনুর রহমানকে নির্বাহী অফিসার হিসাবে নাটোর জেলা পরিষদে পদায়ন করা হয়েছে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম