বিকাল ৩:৫২ ; সোমবার ; ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

হত্যার পর লাশ টুকরো করে স্ত্রী-সন্তান, ফেলা হয় বিভিন্ন স্থানে

৫:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২৩
Spread the love

প্রায় ২৭ বছর নিরুদ্দেশ ছিলেন মো. হাসান। স্ত্রী-সন্তানের মায়ার টানে সম্প্রতি ফিরে আসেন পরিবারে। এ ফিরে আসাটাই তার জন্য হয়ে গেছে কাল। নিজের নামে থাকা সম্পত্তি স্ত্রী-সন্তানের নামে লিখে না দেয়ায় হত্যার পর টুকরো টুকরো করা হয় হাসানের লাশ। পরে প্রমাণ লোপাট করতে ছড়িয়ে ছিটিয়ে দেয়া হয় লাশের টুকরো। লাশ টুকরো উদ্ধারের দুই দিনের মধ্যেই মর্মস্পর্শী হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ সময় গ্রেফতার করা হয় নিহতের স্ত্রী ছেনোয়ারা বেগম ও বড় ছেলে মোস্তাফিজুর রহমান। শনিবার এ হত্যাকাণ্ডের কথা গণমাধ্যমে জানায় পিবিআই।

পিবিআই পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, ১৯ সেপ্টেম্বর আকমল আলী রোড এলাকার জমির ভিলার ছোট ছেলের বাসায় খুন হন হাসান। লাশের টুকরোর কিছু অংশ ফেলা হয় বোট ক্লাব এলাকায়। অজ্ঞাত হিসেবে লাশ উদ্ধারের পর আঙ্গুলের ছাপ ও সোর্সের মাধ্যমে হাসানের পরিচয় নিশ্চিত হয় পিবিআই। পরে তার ছোট ছেলের বাসার সন্ধান পাই। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ, বিশ্লেষন করার পর হত্যাকাণ্ডের বিষয়ে আমরা নিশ্চিত হই। পরে হাসানের স্ত্রী ও বড় ছেলেকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আকমল আলী সড়কের একটি খাল থেকে হাসানের শরীরের একটি অংশ উদ্ধার করা হয়। এখানে মাথা ও শরীরের অনন্যা অংশ উদ্ধারের চেষ্টা চলছে।

পিবিআই পরিদর্শক ইলিয়াছ খান বলেন, নিহত হাসান প্রায় ২৭ বছর পরিবার থেকে বিচ্ছিন্ন ছিলেন। সম্প্রতি তিনি পরিবারের কাছে ফিরে আসেন। গ্রামের বাড়ি বাঁশখালীতে হাসানের প্রচুর সম্পত্তি ছিল। এ সম্পত্তিগুলো স্ত্রী সন্তানের নামে লিখে দিতে চাপ প্রয়োগ করেন। সম্পত্তি লিখে না দেয়ায় স্ত্রী সন্তান মিলে হাসানকে হত্যার পরিকল্পনা করে। ঘটনার দিন হাসানকে বাসায় ডেকে নেয়া হয়। বাকবিতাণ্ডার এক পর্যায়ে তাকে হত্যা করা হয়। হত্যার পর ট্রলি ব্যাগে করে লাশের ৮ টুকরো ফেলা হয় পতেঙ্গা ১২ নম্বর ঘাট এলাকায়। মাথা ও বুকসহ শরীরের বিভিন্ন অংশ নগরীর বিভিন্ন এলাকায় ফেলা হয়, যাতে প্রমাণ লোপাট করা যায়। এ ঘটনায় স্ত্রী ও এক সন্তানকে গ্রেফতার করা হয়। আরেক সন্তান ও তার স্ত্রী পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এরআগে গত ২১ সেপ্টেম্বর নগরীর পতেঙ্গা বোট ক্লাবের অদূরে একটি ট্রলিব্যাগ উদ্ধার করে পুলিশ। যাতে লাশের ৮টি টুকরো ছিল। এ ঘটনায় পতেঙ্গা থানার এসআই আব্দুল কাদির বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে থানায় মামলা দায়ের করেন।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!