; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে বিক্ষোভ মিছিল থেকে জামায়াতের ৮ নেতাকর্মী গ্রেপ্তার

11:30 am, September 27, 2023
Spread the love

বরিশালে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল থেকে আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড থেকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

মিছিল করার জন্য মেট্রোপলিটন পুলিশের থেকে পূর্ব অনুমতি না নেওয়ায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ওসি আনোয়ার হোসেন। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আটককৃতরা হলেন- সিরাজুল ইসলাম (৪১), সোবহান হাওলাদার (৬০), আব্দুল কাইয়ুম (২৮), মেহেদী হাসান (২০), মোহাম্মদ আনোয়ার হোসেন (৬২), মোহাম্মদ আলী (৬০), মোস্তাফিজুর রহমান (৫৬) ও মোহাম্মদ ইমরান (২৫)।

তাৎক্ষণিকভাবে তাদের পূর্ণাঙ্গ ঠিকানা ও দলীয় পরিচয় জানা যায়নি। তবে আটককৃতরা সবাই বরিশাল মহানগর জামায়াতে ইসলামী এবং অঙ্গসংগঠন ছাত্রশিবিরের নেতাকর্মী বলে জানা গেছে।

পুলিশ এবং দলীয় নেতাকর্মীদের সূত্রে জানা গেছে, আজ সকালে নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড এলাকায় তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা, জামায়াতের আমিরসহ রাজনৈতিক নেতাকর্মী, আলেম-ওলামাদের মুক্তি ও সব মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে মহানগর জামায়াত।

মিছিলে উপস্থিত ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর সদস্য মিজানুর রহমান মাস্টার, জামায়াত নেতা শামসুল হক হাওলাদার, ২৩ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি হেদায়েত সরদার, বরিশাল মহানগর জামায়াতে সদস্য রাজ্জাক মোল্লাসহ অন্যান্য নেতাকর্মী।

বিক্ষোভ মিছিলটি নবগ্রাম রোড খান সড়কের মুখে পৌঁছালে কোতোয়ালি মডেল থানা পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বিক্ষোভ মিছিল থেকে আট নেতাকর্মীকে আটক করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানিয়েছেন, আটককৃতদের পূর্বে দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা