; ;
facebook Youtube google+ twitter
×

ঘুমন্ত গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ

4:33 pm, September 28, 2023
Spread the love

ভোলার দৌলতখানে পারভিন বেগম নামে এক ঘুমন্ত গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিকে ওই গ্রামের পাঠান বাড়িতে নিজ স্বামীর বসতঘরে এ ঘটনা ঘটে।

পারভিন বেগম (৩৮) ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের পশ্চিম দিদারুলা গ্রামের মো. আব্দুল কামালের স্ত্রী। প্রায় ২৩ বছর আগে ওই গৃহবধূর বিয়ে হয়। বর্তমানে তিনি দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জননী। তার স্বামী চট্টগ্রামের একটি বেসরকারি ব্যাংকের নিরাপত্তা কর্মীর কাজ করেন।

গৃহবধূর অভিযোগ, তার স্বামীর ৮ মাস বয়সে শ্বশুর মারা গেছেন। শাশুড়ি বাড়ির পাশে আব্দুল খালেক নামে আরেকজনকে বিয়ে করেন। দীর্ঘ দিন ধরে স্বামী, শাশুড়ি ও শ্বশুরের সঙ্গে ভালোভাবেই সংসার চলে আসছিল। প্রায় ৮ বছর আগে তার ননদ ফরিদা বেগম সন্তান নিয়ে বাবার বাড়িতে চলে আসেন। এরপর বিভিন্ন কারণে ননদের সাথে ঝগড়া-ফ্যাসাদ চলে আসছিল। পরবর্তীতে প্রায় সমই ননদের পক্ষ নিয়ে শ্বশুরও তার সঙ্গে ঝগড়া করতেন।

তিনি জানান, বুধবার সন্ধ্যার দিকে মোবাইল ফোনের চার্জ দেওয়া নিয়ে ফরিদা বেগম ও শ্বশুরের সঙ্গে তার প্রচণ্ড ঝগড়া হয়। এসময় তারা দুইজন এই বাড়ি থেকে তাকে তারিয়ে দিবে বলেও হুমকি দেন। পরে রাতের দিকে তিনি তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে এক খাটে ঘুমিয়ে পরেন। ভোরের দিকে হঠাৎ তার শরীরের ঘাড়ের নিচের অংশে জ্বলতে শুরু করে। পরে ডাক-চিৎকার করলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

তার দাবি, ননদ ফরিদা বেগম ও শ্বশুর আব্দুল খালেক তাকে এসিড নিক্ষেপ করেন।

এদিকে প্রাথমিক পর্যায়ে এটি এসিড বলে ধারণা করছেন চিকিৎসক। পরবর্তীতে আরও পরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে বলে জানান ভোলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মনির হোসেন।

ভোলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার জানান, বিষটি শুনেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছেন। ওই গৃহবধূর শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। এছাড়াও এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছেন।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা