রাত ১:৪৪ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

আবার শুরু হচ্ছে সেলিব্রিটি ক্রিকেট লিগ

৬:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৩
Spread the love

অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) স্থগিত ঘোষণার পর আবার মাঠে নামছেন বিনোদন অঙ্গনের তারকারা।

স্থগিত ঘোষণার দুই দিন পর মঙ্গলবার সন্ধ্যায় গুলশানের একটি রেস্তোরাঁয় আয়োজক প্রতিষ্ঠান জি নেক্সট ও টুর্নামেন্টের আট দলের আট অধিনায়কের বৈঠকে সর্বসম্মতিক্রমে ম্যাচ শুরুর সিদ্ধান্ত হয়েছে।

জি নেক্সটের সদস্য অর্নিল হাসান রাতে গণমাধ্যমকে বলেন, ‘জি নেক্সটের তরফ থেকে আট অধিনায়ককে ডাকা হয়েছিল। প্রায় দুই ঘণ্টা বিষয়টি নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে। ১৫ অক্টোবর থেকে ২০ অক্টোবরের মধ্যে যেকোনো এক দিন টুর্নামেন্টের বাকি ম্যাচের আয়োজন করা হবে।’

এর আগে গত শুক্রবার রাতে মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি ও মারামারির ঘটনার পরদিন শনিবার সংবাদ সম্মেলন করে লিগ স্থগিতের ঘোষণা দেয় আয়োজক প্রতিষ্ঠান।

অর্নিল হাসান জানান, গ্রুপ পর্বের খেলা যেখান থেকে স্থগিত হয়েছে, সেখানেই শুরু হবে। বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, ভিডিও ফুটেজ দেখে অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে। দেশের প্রচলিত আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে কারও দ্বিমত নেই।

শুক্রবার গ্রুপ পর্বের ম্যাচে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপংকর দীপনের দলের খেলা চলাকালে মাঠে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়। ম্যাচ শেষে আবার উত্তেজিত হয়ে পড়েন দুই দলের সতীর্থরা, যা একটা পর্যায়ে মারামারিতে রূপ নেয়।

বৃহস্পতিবার দেশের বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে শুরু হয় ‘সেলিব্রিটি ক্রিকেট লিগ’। এই সেলিব্রিটি ক্রিকেট লিগে (সিসিএল) মোট আটটি দলে লড়ছেন বিনোদন অঙ্গনের তারকা ও কলাকুশলীরা। প্রতি দলে নারী-পুরুষ তারকারা অংশ নিয়েছেন। এসব দলের নেতৃত্বে ছিলেন গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, শিহাব শাহীন, চয়নিকা চৌধুরী, দীপংকর দীপন, সকাল আহমেদ, মোস্তফা কামাল রাজ ও রায়হান রাফী।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম