রাত ৮:৪৭ ; সোমবার ; ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে কাজ শেষ না করেই বিল তুলে লাপাত্তা ঠিকাদার

৪:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২৩
Spread the love

বরিশালের আগৈলঝাড়ায় জনগণের দুর্ভোগ লাঘবে একটি ব্রিজ নির্মাণ করা হলেও কাজ শেষ হওয়ার আগেই ঠিকাদারকে পুরো বিল পরিশোধ করেছে উপজেলা এলজিইডি অফিস। আর বিল তুলেই লাপাত্তা হয়েছে ঠিকাদার। এতে চরম দুর্ভোগে পড়েছেন ওই এলাকার হাজার হাজার বাসিন্দা।

খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গ্রামীণ জনপদের ব্রিজ নির্মাণ, মেরামত ও উন্নয়ন (বিজিপি) প্রকল্পের আওতায় উপজেলার গৈলা ইউনিয়নের টেমার গ্রামে একটি ব্রিজ নির্মাণের জন্য ৫৭ লাখ টাকা ব্যয়ে টেন্ডার আহ্বান করে।

টেন্ডারটি লাকি এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পেয়ে ব্রিজের নির্মাণ কাজ করেন গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য ঠিকাদার তরিকুল ইসলাম চাঁন। ২০২২-২৩ অর্থবছরে ব্রিজের কাজ শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের জুন মাসে। কিন্তু ঠিকাদার ব্রিজ নির্মাণ করলেও দুই পাশের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ করেননি।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, টেমার গ্রামের টেমার-সেরাল খালের ওপর নির্মিত ব্রিজের কাজ শেষ করেছেন ঠিকাদার চাঁন। কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার আগেই পুরো বিল উত্তালন করে নিয়ে গেলেও ব্রিজের দুই পাশের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ নির্মাণ হয়নি এখনো। ফলে সময়মতো ব্রিজের কাজ শেষ না হওয়ায় দুর্ভোগে পড়েছে এলাকাবাসী।

টেমার গ্রামের বাসিন্দা আনিচ সন্যামত বলেন, ঠিকাদার ব্রিজের কাজ শেষ করলেও দুই পাশের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ না করায় কোনো কাজে আসছে না ব্রিজটি। অন্যদিকে শুনছি কাজ শেষ না করেই পুরো বিল তুলে নিয়েছেন ঠিকাদার।

স্থানীয় সালাম হোসেন বলেন, কাজ শেষ না করেই পুরো বিল তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ফলে কাজ থমকে গিয়ে চরম দুর্ভোগে পড়েছে এই অঞ্চলের মানুষ।

অভিযুক্ত ঠিকাদার তরিকুল ইসলাম চাঁন বলেন, আমাকে উপজেলা প্রকৌশলী কাজ বন্ধ রাখতে বলেছেন। কারণ এখন বর্ষায় কাজ করলে রাস্তা ভেঙে পড়তে পারে। তবে কাজ শেষ হওয়ার আগেই পুরো বিল তুলে নিয়েছেন বলে স্বীকার করেন তিনি।

এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীদ্রনাথ চক্রবর্তী বলেন, অবশিষ্ট কাজ শুরু করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে বলা হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে অবশিষ্ট কাজ সম্পন্ন করবে ঠিকাদারি প্রতিষ্ঠান।

 

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম