সকাল ৬:৪৮ ; বুধবার ; ১৮ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে আসামি ধরতে গিয়ে হামলার শিকার দুই পুলিশ

৫:০৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩
Spread the love

বরিশালের উজিরপুরে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের দুই সদস্য। হামলার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার রাতে উজিরপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রামে অভিযানে গেলে পুলিশের ওপর এ হামলা হয়।

জানা গেছে, উজিরপুর মডেল থানার এএসআই হাবিবুর রহমান ও কনস্টেবল রাসেল গুচ্ছগ্রামে বাদশা সরদারকে গ্রেপ্তার করতে যায়। এ সময় বাদশার স্ত্রী চম্পা বেগম অর্তকিতভাবে পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়। এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন। অন্যদিকে আসামি বাদশা সরদারও পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশের ওপর হামলাকারী চম্পা বেগমকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উজিরপুর বাজারের মাংস বিক্রেতা বাদশা সরদারের বিরুদ্ধে পিরোজপুরে মহিষ চুরির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সেই মামলাতেই বাদশাকে গ্রেপ্তার করতে গিয়েছিল পুলিশ।

উজিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুজ্জামান বলেন, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। হামলাকারী চম্পা বেগমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ