; ;
facebook Youtube google+ twitter
×

একাদশে ভর্তি : ফের আবেদনের সুযোগ পাচ্ছেন কলেজ না পাওয়া শিক্ষার্থীরা

5:41 pm, October 5, 2023
Spread the love

অনলাইন ডেস্ক ::: তিন ধাপে আবেদন করেও কলেজ না পাওয়া শিক্ষার্থীদের আবারও আবেদনের সুযোগ দিচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। এটিকে চতুর্থ (সর্বশেষ) ধাপ বলে উল্লেখ করেছে কমিটি। এ ধাপে শিক্ষার্থীরা আগামী ৮-৯ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত আবেদন করতে পারবেন।

সিদ্ধান্ত অনুযায়ী, ১০ অক্টোবর যাচাই-বাছাই এবং ১১ অক্টোবর রাত ৮টায় ফল প্রকাশ করা হবে। ১২-১৩ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত নিশ্চায়নের সুযোগ দেওয়া হবে। আগামী ১৫ অক্টোবর নির্বাচিতদের ভর্তি হতে হবে।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটর সভাপতি অধ্যাপক তপন কুমার সরকারের সই করা ‘জরুরি বিজ্ঞপ্তিতে’ এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন কলেজের অধ্যক্ষদের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে পুনরায় (সর্বশেষ) চতুর্থ ধাপে আবেদন গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী অভিভাবকসহ সবাইকে ঘোষিত সময়সূচি অনুসরণ করার অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আবেদন পদ্ধতি নির্ধারিত ওয়েবসাইটে দেওয়া থাকবে। শিক্ষার্থীদের বিদ্যমান শূন্য আসন দেখে কমপক্ষে পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে হবে।

যারা আবেদন করতে পারবেন
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি অথবা আবেদন করেও কলেজ পাননি। অন্যদিকে চূড়ান্ত মনোনয়ন পেলেও বিশেষ কারণে ৫ অক্টোবরের মধ্যে কলেজে বর্তি হতে বা নিশ্চায়ন করতে পারেননি।

এছাড়া ভর্তি নীতিমালা ছাড়া ম্যানুয়ালি কোনো ভর্তি করা হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জানা গেছে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে কলেজে ভর্তির জন্য নির্বাচিত হন ১২ লাখ ৯০ হাজার শিক্ষার্থী। তাদের ৫ অক্টোবরের মধ্যে নির্ধারিত কলেজে গিয়ে ভর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে বলা হয়।

অন্যদিকে তিন ধাপে আবেদন শেষেও ১২ হাজার ৫৯৩ জন শিক্ষার্থী ভর্তির জন্য কোনো কলেজ পাননি। তাদের মধ্যে জিপিএ-৫ পাওয়া ৬৬২ জনও রয়েছেন।

এদিকে, একাদশ শ্রেণিতে বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রথম ধাপে ভর্তি শেষ হয়। তিন ধাপে আবেদন প্রক্রিয়া শেষে ভর্তি শুরু হয় গত ২৬ সেপ্টেম্বর। আগামী ৮ অক্টোবর ক্লাস শুরু হয়।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা