সন্ধ্যা ৭:০৩ ; সোমবার ; ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি

৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩
Spread the love

‘ফ্যাসিবাদী সরকারের পদত্যাগ, নিরপেক্ষ তদারকি সরকার গঠন ও সংখ্যানুপাতিক নির্বাচনের’ দাবিতে বরিশালে বাম গণতান্ত্রিক জোটের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম।

কর্মসূচিতে বক্তব্য রাখেন- বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ বরিশাল জেলা শাখার সভাপতি অধ্যাপক নৃপেন্দ্রনাথ বাড়ৈ। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামী ফ্যাসিবাদের দু:শাসনে জনজীবন অতিষ্ঠ। একদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আরেকদিকে গণতন্ত্র ও ভোটাধিকার ভূলুণ্ঠিত। ১৫ বছর জনগণের ভোটাধিকার পদদলিত করে আওয়ামী লীগ ২০২২ সালেও একতরফা ভোটারবিহীন নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

বক্তারা বলেন, স্বৈরাচারী আইয়ুব সরকারের যেভাবে গণঅভ্যুত্থানের মুখে পতন হয়েছিল, স্বৈরাচারী আওয়ামী সরকারেরও সেভাবেই পতন হবে। অবিলম্বে সংসদ ভেঙে তদারকি সরকারের অধীনে নির্বাচন দেওয়ার জন্য বক্তারা জোর দাবি জানান। অবস্থান কর্মসূচিতে বক্তারা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা চালু করার জন্যও জোর দাবি তোলেন। ক্ষমতার ভারসাম্য রক্ষা ও সর্বস্তরের জনগণের মতামতের প্রতিফলন ঘটানোর জন্য সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে বক্তারা জানান।

বক্তারা একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা হলে কঠোর আন্দোলনের মাধ্যমে তা প্রতিহত করার ঘোষণা দেন।

অবস্থান কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা