; ;
facebook Youtube google+ twitter
×

৩ দিন পর বন্ধুর বাড়ির খড়ের গাদার নিচে মিলল যুবকের লাশ

1:22 pm, October 7, 2023
Spread the love

ফর্মাল নিউজ ডেস্ক॥

পিরোজপুরের নেছারাবাদে নিখোঁজের তিন দিন পর ব্যবসায়িক বন্ধুর বাড়ির খড়ের গাদার নিচে মাটিচাপা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের ওই ব্যবসায়িক বন্ধু পলাতক রয়েছেন। পরে তাঁর মা, বোন ও ভাইয়ের মেয়েকে আটক করেছে পুলিশ।

এ দিকে বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত যুবকের মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

আজ শনিবার সকালে উপজেলার সমেদয়কাঠি ইউনিয়নের দক্ষিণ শেহাংগল গ্রামে অভিযুক্ত যুবকের বাড়ির গরুর খড়ের গাদার পাশে মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার হয়।

নিহতের নাম হাসানুর রহমান অপু (৩৫)। তিনি দক্ষিণ শেহাংগল গ্রামের মৃত আব্দুর জব্বারের ছেলে।

এ ঘটনায় অভিযুক্ত হলেন একই গ্রামের রুম্মান শেখ। একই গ্রামের মকবুল হোসেনের ছেলে। রুম্মান ও হাসানুর রহমান অপু ব্যবসায়িক বন্ধু।

নিহতের পরিবার বলছে, হাসানুর রহমান অপু স্ত্রীসহ খুলনা শহরে বসবাস করতেন। ব্যবসার জন্য প্রায়ই তিনি গ্রামের বাড়িতেও থাকতেন। গ্রামে এসে তিনি রুম্মান শেখের সঙ্গে সুপারি ব্যবসা করতেন। বুধবার রুম্মানের সঙ্গে বাসা থেকে বের হয়ে অপু আর বাসায় ফেরেননি। পরদিন বৃহস্পতিবার তাঁর স্ত্রী খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

অপুর প্রতিবেশী আলী হোসেন নামে এক বৃদ্ধ জানান, হাসানুর রহমান অপু রুম্মানের ব্যবসায়িক বন্ধু। তাদের ভেতরে খুবই দহরম ছিল। ব্যবসার সুবাদে অপু রুম্মানের মধ্যে বেশ কিছু টাকার লেনদেনের বিষয় ছিল। গত বুধবার সকালে রুম্মানের সঙ্গে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন অপু। শনিবার সকালে স্থানীয়রা রুম্মানের বাড়ির পাশে সুপারি পাড়তে গিয়ে খড়ের গাদার পাশ থেকে পচা গন্ধ পান। এ সময় তারা বিষয়টি আরও কয়েকজনকে জানালে তারা খুঁজতে গিয়ে অপুর লাশ দেখতে পান। পরে পুলিশকে জানানো হলে তারা লাশ উদ্ধার করে নিয়ে যায়।

নিহত হাসানুর রহমান অপুর চাচাতো ভাই মো. নজরুল ইসলাম বলেন, ‘অপু তাঁর প্রতিবেশী রুম্মান শেখের সঙ্গে ব্যবসা করত। এ জন্য সে রুম্মানকে কিছুদিন আগে আট লাখ টাকা দিয়েছিল। টাকাটা আজ, কাল দেওয়ার কথা বলে রুম্মান টাকা ফেরত দেয়নি। গত বুধবার রুম্মান ভাইকে ভুল বুঝিয়ে বাসা থেকে নিয়ে যায়। তারপর থেকে সে নিখোঁজ ছিল।

এ বিষয়ে নেছারাবাদ সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে আসছি। লাশ উদ্ধারের কাজ চলছে। হাসানুর রহমান অপুকে হত্যার অভিযোগে পলাতক রুম্মানের মা, বোন এবং ভাইয়ের মেয়েকে আটক করা হয়েছে।

বরিশাল বিভাগ, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা