; ;
facebook Youtube google+ twitter
×

খেয়াঘাটের ঘরে গৃহবধূকে রাতভর গণধর্ষণ, গ্রেফতার ১

5:36 pm, October 8, 2023
Spread the love

বাবার বাড়িতে যাবার পথে বরিশালের গৌরনদীতে খেয়া পারাপারের টাকা তোলার ঘরে এক গৃহবধূকে (২০) রাতভর সংঘবদ্ধ ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

এ ব্যাপারে ভিকটিমের মা মুলাদী উপজেলার চর নাজিরপুর গ্রামের নারী (৫২) বাদী হয়ে অভিযুক্ত ৩ জনের নাম উল্লেখসহ ৬ জনকে আসামি করে শনিবার রাতে গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- গৌরনদী উপজেলার শরিকল ইউনিয়নের সাহেবেরচর গ্রামের নেছারউদ্দিন হাওলাদারের ছেলে জামাল হাওলাদার (৩৮), একই গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে রহমান হাওলাদার (৩৬), মৃত হারুন মৃধার ছেলে ও খেয়া ঘাটের মাঝি মিরাজ মৃধা (৪৫) এবং অজ্ঞাতনামা আরও তিনজন। তাৎক্ষণিক সাহেবেরচর গ্রামে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রহমান হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ।

মামলার বাদী অভিযোগ করে বলেন, আমার সহজ-সরল প্রকৃতির মেয়ে গৌরনদী উপজেলার মিয়ারচর গ্রামের গৃহবধূ (২০) আমার বাবার বাড়ি কুতুবপুর গ্রাম থেকে গত ২৫ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৫টার দিকে আমাদের বাড়িতে আসার জন্য রওনা দেয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সে সাহেবেরচর (হোসনাবাদ) বাজারের খেয়াঘাটে পৌঁছে। এ সময় ঘাটে নৌকা না পেয়ে আমার মেয়ে খেয়া পারাপারের টাকা তোলার ঘরে অপেক্ষা করছিল। পরে খেয়া নৌকার মাঝি মিরাজ মৃধা আমার মেয়েকে পারাপার না করে ওই ঘরে বসিয়ে রাখে। রাত সাড়ে ১০টার দিকে আসামিরা ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক আমার মেয়েকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে।

গৌরনদী থানার ওসি আফজাল হোসেন জানান, এ ব্যাপারে ভিকটিমের মা ধর্ষণ মামলা করলে পুলিশ অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি রহমান হাওলাদারকে গ্রেফতার করে। তাকে রোববার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ভিকটিমকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর প্রচেষ্টা চলছে বলে জানান তিনি।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা