; ;
facebook Youtube google+ twitter
×

পিরোজপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

8:00 pm, October 10, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক॥ পিরোজপুর সদর উপজেলায় একটি ডোবা থেকে এক অটোরিকশা চালকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের ঝনঝনিয়া এলাকা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

পরিবারের সদস্যদের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্য অটোরিকশা চালক ফেরদৌস শেখ অনিককে হত্যা করা হয়েছে।

ফেরদৌস শেখ অনিকের (১৫) বাড়ি পিরোজপুর জেলার কাউখালী উপজেলার মেঘপাল এলাকায়।

নিহতের মামা মামুন শেখ জানান, অনিক তাঁর বাড়ি পিরোজপুর সদর উপজেলার রানীপুর এলাকায় থেকে অটোরিকশা চালাতো। গতকাল সোমবার সকালে ভাড়ায়চালিত একটি অটোরিকশা নিয়ে সে বাড়ি থেকে বের হয়। পরে রাতে আর বাড়িতে ফিরে যায়নি। এরপর আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজ নিলেও অনিকের সন্ধান না পেয়ে পিরোজপুর হাসপাতালে ও নাজিরপুর হাসপাতালে খুঁজতে থাকেন।

পরে ঝনঝনিয়া এলাকায় একটি লাশ পাওয়া গেছে এ খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে অনিকের লাশ শনাক্ত করে। ধারণা করা হচ্ছে, অটোরিকশাটি ছিনতাই করার জন্যই অনিককে হত্যার পর লাশ ফেলে রেখে হত্যাকারীরা অটোরিকশা নিয়ে পালিয়ে গেছে।

পিরোজপুর সদর থানার ওসি আবীর মোহাম্মদ হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা করছে পুলিশ এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা