; ;
facebook Youtube google+ twitter
×

বাবুগঞ্জে পৃথক হামলায় বাকপ্রতিবন্ধী ও কলেজছাত্র জখম

7:20 pm, October 11, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক :: বাবুগঞ্জে পৃথক দুটি হামলার ঘটনায় এক বাকপ্রতিবন্ধী কিশোর এবং এক কলেজছাত্রকে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। আহত কলেজছাত্রকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে এবং বাকপ্রতিবন্ধী কিশোরকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় এবং ইউএনওর কাছে আলাদা দুটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত কলেজছাত্র ইয়াসিন আরাফাত আগরপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র এবং উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের শিলনদিয়া গ্রামের আবদুল খালেক হাওলাদারের ছেলে। এদিকে বাকপ্রতিবন্ধী কিশোর সজল উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর গ্রামের সালেক হাওলাদারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার কলেজের সিঁড়ি দিয়ে নামার সময় আগরপুর ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইয়াসিন আরাফাতকে ইচ্ছাকৃত ধাক্কা দেয় তার সহপাঠী ওবায়দুল। এনিয়ে তর্কের জের ধরে বাড়ি ফেরার সময় পথরোধ করে ইয়াসিনকে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে তাঁর ৩ সহপাঠী। এসময় রডের আঘাতে তাঁর মাথা থেতলে যায় ও কয়েকটি দাঁত পড়ে যায়। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে আগরপুর হালিমা-মান্নান ক্লিনিকে এবং পরে বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহতের ভাই রাকিব হোসেন হাওলাদার জানান, রাজনৈতিক পূর্ব বিরোধের জের ধরে ধাক্কা লাগার অজুহাত তুলে ইয়াসিনের সহপাঠী ওবায়দুল, রনি এবং তানভীর পরিকল্পিতভাবে ওই সন্ত্রাসী হামলা চালায়। এ ঘটনায় বুধবার দুপুরে বাবুগঞ্জ থানায় অভিযুক্ত ৩ জনকে আসামী করে একটি এজাহার দায়ের করা হয়েছে।

এদিকে রাজকর আশ্রয়ণ প্রকল্পের মাঠে বৃহস্পতিবার বিকেলে ফুটবল খেলার সময় বাকপ্রতিবন্ধী সজলের দলের সাথে প্রতিপক্ষ দলের ঝগড়া ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে গতকাল সজলকে রাস্তায় একা পেয়ে বেধড়ক মারপিট করা হয়। সজলের খালা পারুল বেগম জানান, মা-বাবাহারা এতিম ও বোবা সজল তার কাছেই থাকে। অসহায় সজলকে রাস্তায় একা পেয়ে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ইউনুস সরদারের সন্ত্রাসী ছেলে মশিউর এলোপাতাড়ি মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়। পরে সজলকে উদ্ধার করে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন পারুল বেগম। অভিযুক্ত মশিউরের বিরুদ্ধে এর আগেও আশ্রয়ণ প্রকল্প এলাকায় মারামারি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

বাবুগঞ্জ থানার ওসি (তদন্ত) অলিউল ইসলাম বলেন, ‘কলেজছাত্রকে পিটিয়ে জখম করার ঘটনায় মামলার জন্য একটি এজাহার দায়ের করা হয়েছে। আহতের মেডিকেল রিপোর্ট পেলে মামলা রেকর্ড করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া বাকপ্রতিন্ধীর ওপরে হামলার ঘটনাটি আশ্রয়ণ প্রকল্পের মধ্যে হওয়ায় ইউএনও তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেবেন।

বরিশাল, বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা