রাত ৩:২৯ ; মঙ্গলবার ; ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

মনপুরায় একই দিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

১০:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

ভোলার মনপুরায় একই দিনে পৃথক স্থানে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের মঞ্জু পাটোয়ারীর বাড়ির পুকুরে এক শিশুর মৃত্যু হয়, একই ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা রাকিবের পুকুরে এক শিশু, অপর শিশুটি উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে কোড়ালিয়া বাজারের বাসিন্দা সোহাগ শেখের পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়।

মৃত তিন শিশু হলো- উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা সোহাগ শেখের মেয়ে সুমাইয়া (৫), অপর দুই শিশু উপজেলার মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক গ্রামের বাসিন্দা মঞ্জু পাটোয়ারীর মেয়ে বিবি আয়শা (২), একই ইউনিয়নের একই গ্রামের বাসিন্দা রাকিবের মেয়ে নিহা (৩)।

পরিবার সূত্রে জানা যায়, বাসা থেকে বের হয়ে তিন শিশু খেলতে গিয়ে নিজ বাড়ির পানিতে ডুবে মৃত্যু হয়। পরে স্বজনরা পুকুর থেকে মরদেহ উদ্ধার করেন।

এ ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. জানান, পুকুরের পানিতে ডুবে তিন কন্যাশিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয় তাদের।

এ ব্যাপারে মনপুরা থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যুর ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!