রাত ৯:৩৪ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

১৬ বারে ধরা মাদ্রাসা সুপার

১০:৫১ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২৩
Spread the love

পটুয়াখালীর দশমিনায় মো. মোশাররফ হোসাইন নামে এক মাদ্রাসা সুপারের বিরুদ্ধে চেক জালিয়াতির মাধ্যমে লাখ লাখ টাকা লোপাটের অভিযোগ উঠেছে। ১৫ বার চেক জালিয়াতির পর ১৬ বারে মাদ্রাসা সভাপতির স্বাক্ষর জালিয়াতি করতে গিয়ে মঙ্গলবার দুপুরে ব্যাংকের ম্যানেজারের হাতে ধরা পড়েন ওই সুপার।

মো. মোশাররফ হোসাইন উপজেলার সদর ইউনিয়নের আরজবেগী গ্রামের দক্ষিণ আরজবেগী দাখিল মাদ্রাসার সুপার।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন বিষয়টি থানায় জানালে পুলিশ ওই দিনই তাকে আটক করে থানায় নিয়ে যান। পরে মাদ্রাসা সভাপতি বুধবার সকালে বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ ওই সুপারকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে একই দিন বিকালে জেলহাজতে পাঠান।

ব্যাংকের ম্যানেজার ইমাম হোসেন যুগান্তরকে জানান, উপজেলার দক্ষিণ আরজবেগী দাখিল মাদরাসা সুপার মো. মোশাররফ হোসাইন ৪৩ হাজার টাকা উত্তোলন করতে তার শাখায় যান। পরে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেনের স্বাক্ষর না মেলায় তিনি সুপারকে চাপপ্রয়োগ করলে সুপার জালিয়াতির বিষয়টি স্বীকার করেন।

মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন জানান, ২০২২ সালের ৫ মে থেকে চলতি বছরের ৪ অক্টোবর পর্যন্ত মাদ্রাসার হিসাব থেকে ১৫টি চেকের মাধ্যমে তার স্বাক্ষর জাল করে ৩ লাখ ৮২ হাজার টাকা আত্মসাৎ করেছেন। এসব টাকা তিনি মাদ্রাসার কোনো কাজে ব্যয় না করে আত্মসাৎ করেছেন। তার ধারণা মাদ্রাসার পৃথক হিসাব থেকেও তিনি স্বাক্ষর জাল করে টাকা আত্মসাৎ করেছেন।

তিনি বলেন, মাদ্রাসা সুপারের নানা বিতর্কিত কর্মকাণ্ডে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ এলাকার লোকজন বিব্রত। তিনি ইতোমধ্যে সহকর্মী শিক্ষকদের নানাভাবে হয়রানিসহ নারী কেলেঙ্কারিতে জড়িয়ে মাদ্রাসার সুনাম নষ্ট করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সেলিম মিয়া যুগান্তরকে বলেন, চেক জালিয়াতি করতে গিয়ে মো. মোশাররফ হোসাইন গ্রেফতার হয়েছে শুনেছি। লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম