দুপুর ১২:০২ ; শনিবার ; ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বাংলাদেশি ট্রাকচালকের লাশ ফেরতে বাধা, বেনাপোলে আমদানি-রপ্তানি বন্ধ

৬:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
Spread the love

বাংলাদেশি ট্রাকচালকের মরদেহ ফেরতে বিএসএফ বাধা দেওয়ার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছে বেনাপোল ট্রাক লরি মোটর শ্রমিক ইউনিয়ন।

বৃহস্পতিবার দুপুর থেকে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রেখেছে ট্রাক লরি মোটর শ্রমিক ইউনিয়ন। তাদের দাবি মৃত ট্রাকচালকের লাশ ফেরত না দেওয়া পর্যন্ত দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

বেনাপোল ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহিন হোসেন জানান, বুধবার সকালে ফরিদপুরের গোল্ডেন জুট ইন্ডাস্ট্রি থেকে একটি ট্রাকে ২৩৫ বেল পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে যান। তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় সে পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। মরদেহটি ফেরত চেয়ে পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষকে অনেকবার অনুরোধ করা হলেও ফেরত দিচ্ছে না। ফলে তারা অনির্দিষ্টকালের জন্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ করে দিয়েছেন।

ভারতের পেট্রাপোল বন্দর সূত্র জানায়, বুধবার বাংলাদেশি ট্রাকচালক নাজমুস শাহাদাত বাবুল ফরিদপুরের গোল্ডেন জুট মিলের পাটজাতীয় পণ্য নিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে আসেন। তার ট্রাকে থাকা মালামাল খালি না হওয়ায় সে পেট্রাপোল বন্দরে রাতে অবস্থান করছিলেন। হঠাৎ রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত এবং আইনি প্রক্রিয়া সম্পন্নের পর লাশ হস্তান্তর করা হবে।

বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম বাংলাদেশি ট্রাকচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যথাযথ ময়নাতদন্ত সম্পন্ন এবং আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ভারতের বন্দর কর্তৃপক্ষ আমাদের কাছে হস্তান্তর করবে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!