রাত ১২:৫৭ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ভিসামুক্ত ভার‌ত ভ্রম‌ণের সুযোগ চাইলেন মোমেন, না বলেননি জয়শঙ্ক‌র

১১:২১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৩
Spread the love

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ-ভারতের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের প্রস্তাব ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে তুলে ধরা হয়েছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিষয়টি নিয়ে দুদেশের মধ্যে কাজ করতে হবে বলে জানিয়েছেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরীন উপস্থিত ছিলেন।

ড. মোমেন বলেন, কলম্বোতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশন (আইওআরএ) সম্মেলনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা হয়েছে। সে সময় তাকে বলেছি, আপনারা অনেক ভিসা দেন। কিন্তু ভিসা পেতে এখন দেরি হচ্ছে। মেডিকেল ভিসার ক্ষেত্রেও দেরি হচ্ছে। তখন তিনি জানিয়েছেন, এ বিষয়ে ঢাকার হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সিলেটে কয়েকদিন আগে বাংলাদেশ-ভারতের মধ্যে সংলাপ হয়েছে। সেখানে দুদেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের জন্য প্রস্তাব তোলা হয়েছে। আমরা দুদেশের মধ্যে ভিসামুক্ত যাতায়াত চাই।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, শ্রীলংকায় ড. জয়শঙ্করের সঙ্গে ভিসামুক্ত ভ্রমণের বিষয়টি তুলে ধরেছি। তিনি না বলেননি। কলম্বোতে অনুষ্ঠিত আইওআরএ’র সম্মেলন শেষে বৃহস্পতিবার দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন।

তিনি বলেন, চীন উন্নয়নের জন্য আর্থিক সহায়তা করে। ঋণ দেয়। আর কিছু শক্তিশালী রাষ্ট্র আছে যারা শুধু ভয় দেখায়, উপদেশ দেয় এবং সতর্ক করে। আমরা তাদের বলেছি, উপদেশ, সতর্ক ও ভয় দেখানোর পাশাপাশি কিছু টাকা-পয়সা দাও। আমাদের উন্নয়নে কাজে আসবে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা