; ;
facebook Youtube google+ twitter
×

৩৮ বছর পর রোববার ঢাকায় বসছে ডিজিসিএ সম্মেলন

11:07 pm, October 14, 2023
Spread the love

রোববার থেকে ঢাকায় শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক ডিরেক্টরস জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ) সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত থাকবেন ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সিভিল এভিয়েশন প্রধানরা।

৩৮ বছর পর ঢাকায় এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। ১৯ অক্টোবর পর্যন্ত ঢাকার সোনারগাঁও হোটেলে আইকাও-এপেকের ৫৮তম এই সম্মেলন চলবে। এতে প্রায় ৪৭টি দেশ এবং ১৩টি আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিসহ ৫০০ জন বিদেশি ডেলিগেট অংশ নেবেন। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান ৫ দিনের এ সম্মেলনে সভাপতিত্ব করবেন।

এদিকে সম্মেলনে যোগ দিতে শনিবার বিকালে ঢাকায় এসে পৌঁছেছেন আন্তর্জাতিক সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের (আইকাও) কাউন্সিল প্রেসিডেন্ট সালভাতোর সাকিতানো। এই সফরে তার প্রধানমন্ত্রীর সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে।

বেবিচক জানায়, ৫ দিনের এই আসরটি বাংলাদেশ দ্বিতীয়বারের মতো আয়োজন করতে যাচ্ছে। আইকাওর ত্রিবার্ষিক সাধারণ সভার পর এটিই আঞ্চলিক পর্যায়ে সবচেয়ে বড় আয়োজন। এ সম্মেলনটি ১৯৮৫ সালে বাংলাদেশে প্রথম আয়োজন করা হয়েছিল।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিকনির্দেশনায় ১৯৭৩ সালে বাংলাদেশ আইকাওর সদস্যপদ লাভ করে। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের সূচনালগ্নেই তিনি বুঝতে পেরেছিলেন বিভিন্ন দেশের সঙ্গে জল, স্থল ও আকাশপথে যোগাযোগ ছাড়া সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণ হবে না। তাই তিনি বাংলাদেশকে একটি এভিয়েশন হাব হিসাবে পরিণত করার স্বপ্ন দেখেছিলেন। তার দেখানো পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিকনির্দেশনায় দেশের প্রতিটি বিমানবন্দরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে।

সম্মেলনে এভিয়েশন খাতে এভিয়েশন সেফটি, এয়ার নেভিগেশন, এভিয়েশন সিকিউরিটি, ফেসিলিটেশন, এয়ার ট্রান্সপোর্টগুলোর উন্নয়ন, পরিবেশ বিপর্যয় রোধ, এভিয়েশন খাতের সক্ষমতা বৃদ্ধি ও প্রায়োগিক দিক ইত্যাদি বিষয়ে আলোচনা হবে এবং সুপারিশমালা প্রণয়ন করা হবে। সেখানে উত্থাপিত সুপারিশমালা পরবর্তী আইকাওর সাধারণ সভায় উত্থাপিত হবে।

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা