; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে ফিলিস্তিনে মুসলমানদের নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

5:50 pm, October 21, 2023
Spread the love

নিজস্ব প্রতিবেদক : ইহুদীবাদী ইসরাইল কর্তৃক ফিলিস্কিনের নিরীহ মুসলমানদের উপর নির্বিচারে বোমা হামলা, জুলুম নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ বরিশাল সদর ও মহানগরের উদ্যোগে শনিবার সকাল ১১টায় নগরীর টাউন হলের সামনে এ মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ কেন্দ্রীয় নায়েবে আমির, জামে এবাদুল্লাহ মসজিদের পেশ ইমাম ও খতীব আলহাজ্ব হযরত মাওলানা মির্জা নুরুর রহমান বেগ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসার সনামধন্য অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ড. সাইয়্যেদ শরাফাত আলী। বিশেষ অতিথি ছিলেন ছারছীনা দারুসসুন্নাত কামিল মাদরাসা উপাধ্যক্ষ হযরত মাওলানা রুহুল আমিন ছালেহী, যুব হিযবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি আলহাজ্ব হযরত মাও, কাজী মফিজ উদ্দিন জিহাদী, ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুফতি আবু আক্কাস।

অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা নেছার উদ্দিন খান, বরিশাল জেলা সাধারন সম্পাদক মাওলানা মুফতী দেলোয়ার হোসেন, মহানগর সাধারন সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা নজরুল ইসলাম, সদর উপজেলা সাধারন সম্পাদক আলহাজ্ব হযরত মাও. মুফতি হাসান বিন হাবিব, বরিশাল জেলা যুব হিযবুল্লাহ সভাপতি আলহাজ মাও. শাহাবুদ্দিন, ছাত্র হিযবুল্লাহ বরিশাল জেলা সভাপতি মাওলানা মো. জাহিদুল ইসলাম, সাধারন সম্পাদক মাওলানা মো. সুলতান মাহমুদ। মানববন্ধনে ইসরাইলের সকল পণ্য বর্জন করার আহবান জানানো হয়। পরে ফিলিস্তিনে শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বরিশাল, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা