বিকাল ৫:০৯ ; মঙ্গলবার ; ১৭ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

দুর্গাপূজায় দুই লাখ ১২ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন

৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে সারাদেশে ৩২ হাজার ৮৪৫টি পূজা মণ্ডপে দুই লাখ ১২ হাজার ৬৬২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) থেকে সারাদেশের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাদেরকে মোতায়েন করা হয়।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা (অতি. দায়িত্ব) ও উপ-পরিচালক (প্রকল্প- প্রশিক্ষণ) মো. জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বৃহস্পতিবার (১৯ অক্টোবর) আনসার-ভিডিপি সদস্যদের প্রয়োজনীয় বিফ্রিং, ট্রেনিং ও প্রস্তুতি শেষে তাদের মোতায়েন করা হয়।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা-২০২৩ উপলক্ষে সাত হাজার ৭৯৬টি মণ্ডপকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ধরনের পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আটজন করে আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া ১১ হাজার ৫৯৯টি গুরুত্বপূর্ণ ও ১৩ হাজার ৪৫০টি সাধারণ পূজামণ্ডপে ছয়জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন বলেও যোগ করেন বাহিনীর এই কর্মকর্তা। মো. জাহিদুল ইসলাম বলেন, আগামী ২৪ অক্টোবর পর্যন্ত তারা সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

তিনি বলেন, দেশের ৬৪ জেলায় যেকোনো আপদকালীন মোতায়েনের জন্য রেঞ্জাধীন ব্যাটালিয়নসমূহে ৬৪টি কুইক রেসপন্স টিম (QRT) প্রস্তুত রাখা হয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তরের কন্ট্রোল রুমের 01777794483 ও 01777794484 নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

বরিশাল বিভাগ, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ