সন্ধ্যা ৭:১৭ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশাল বিএনপির শীর্ষ চার নেতাসহ আটক ১৬

৫:০৮ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক ::: সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ ও নগরীতে মিছিল বের করার সময় বরিশাল বিএনপির শীর্ষ চার নেতাসহ ১৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

আটকদের মধ্যে রয়েছেন বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক আবুল হোসেন এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল।

বরিশাল কোতয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায় বিএনপি- জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন সকালে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের সিঅ্যান্ডবি রোড অংশে সড়ক অবরোধ করে বিএনপি। ঘটনাস্থল থেকে ১৬ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য মুসফিকুল হাসান মাসুম বলেন, অবরোধ সফল করতে দক্ষিণ জেলা বিএনপি ও মহানগর বিএনপি সিঅ্যান্ডবি সড়কে অবস্থান নেয়। একপর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ঘিরে ফেলে। আটক করা হয় বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন, দক্ষিণ জেলার আহ্বায়ক আবুল হোসেন, যুবদল নেতা রেজাউর রহমান কিরণ এবং সাকলাইন মোস্তাককে।

নগর বিএনপি’র দপ্তরের দায়িত্বপ্রাপ্ত জাহিদুর রহমান রিপন জানান, মহানগর বিএনপি সিঅ্যান্ডবি রোডের তাওয়া রেস্তোরাঁর সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করে। সেখান থেকে মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, ১৬ নম্বর ওয়ার্ড বিএনপি নেতা শেখ সাব্বির, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার মোহাম্মদ আনিচ, মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক মো. ফেরদৌস, ওয়ার্ড বিএনপির সদস্য সামশুল আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল নেতা ইকু, শ্রমিকদল নেতা মো. আসলাম এবং অ্যাঞ্জেলসহ ১২ জনকে আটক করা হয়েছে।

জাতীয়, বরিশাল, বরিশাল বিভাগ, রাজনীতি, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম