; ;
facebook Youtube google+ twitter
×

মহানবি বিশ্বে মানবতার বার্তা দিয়ে গেছেন: প্রধান বিচারপতি

10:25 pm, November 12, 2023
Spread the love

ফিলিস্তিনে মানবিক বিপর্যয়ের প্রসঙ্গ তুলে ধরে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, বিশ্ব মানবিকতার বিবেক এখন কোথায়? নবি করিম (সা.) মানুষের প্রতি ভালোবাসার কথা বলেছিলেন। মুসলমানের জন্য ভালোবাসার কথা বলেননি, সারা পৃথিবীর মানুষের জন্য বলেছেন। মহানবি বিশ্বে মানবিকতার বার্তা দিয়ে গেছেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবি-২০২৩ উপলক্ষ্যে ‘হজরত মুহাম্মদ (সা.) এবং একটি মানবিক বিশ্ব’ শীর্ষক এক আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রোববার সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে। শহিদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকির।

অনুষ্ঠানে বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম, হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান, অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন প্রমুখ। সঞ্চালনা করেন সুপ্রিমকোর্ট বার সম্পাদক অ্যাডভোকেট আব্দুন নূর দুলাল।

প্রধান বিচারপতি বলেন, আমরা একটা বিশ্বাসের ওপরে চলছি। কারণ, নবি করিম (সা.) বলে গেছেন, ‘এটা আল্লাহর কুরআন, তোমরা এটা ফলো করো। এখানে সব কথা বলা আছে। এই অনুযায়ী চল আর আমার জীবন চরিত্র লক্ষ করো।’ আমরা তার জীবনচরিত্র লক্ষ করে চলছি। এই জীবনচরিত্র লক্ষ করে চললে আমার মনে হয় না আমাদের জীবনে কোনো দুঃখ-কষ্ট থাকবে।

প্রধান বিচারপতি বলেন, বিশ্বে আজ যে মানবিক বিপর্যয় ঘটছে, ফিলিস্তিনের যে অবস্থা। ফিলিস্তিনের এ অবস্থার জন্য কারা দায়ী, কিভাবে দায়ী, কেন হলো এই অবস্থা। ইতিহাস পেছন থেকে একটু পড়তে হবে। ইতিহাস যদি পড়েন দেখবেন কমবেশি সবার ভুল থাকতে পারে। কিন্তু একটি বিষয়ে ভুল নেই- মানুষকে হত্যা করা, নারী হত্যা করা, শিশু হত্যা করা, যে কোনো মানুষকে হত্যা করা জঘন্য পাপ। সব ধর্মে তাই বলে।

প্রধান বিচারপতি আরও বলেন, টেলিভিশনে দেখবেন প্রতিদিন ফিলিস্তিনে কত লোক মারা যাচ্ছে। আমরা এক উম্মাহ বলি। সারা বিশ্বের মুসলিমরা এক উম্মাহ। কোথায়? কোথায় হইচই, কোথায় শব্দ?

তিনি আরও বলেন, ইউক্রেনে রাশিয়া আক্রমণ করেছে। আমরা কোনো আক্রমণকে সমর্থন করি না। বাংলাদেশ সরকারও সমর্থন করেনি। সেখানে বিশ্বের বহু অংশ সরব। জাতিসংঘে রেজ্যুলেশন নিচ্ছে। সেখানে তারা ভেটো দিচ্ছে। কিন্তু ইসরাইলের ব্যাপারে জাতিসংঘের মহাসচিব একটি শক্ত কথা বলেছেন, সেই শক্ত কথা বলার পরে জাতিসংঘের মহাসচিবের পদত্যাগ দাবি করা হচ্ছে।

‘ইসরাইল সেদিন যে ধৃষ্টতা দেখিয়েছে, রেজ্যুলেশনের কপি ছিঁড়ে ফেলল। আমার কাছে মনে হয়েছিল পতন বোধহয় আসন্ন। কারণ এ রকম একটি ঘটনা ১৯৭১ সালে জুলফিকার আলী ভুট্টো ঘটিয়েছিলেন। যখন নাকি বাংলাদেশের ওপর অত্যাচারের ব্যাপারে একটি রেজ্যুলেশন নেওয়া হয়েছিল। জুলফিকার আলী ভুট্টো তখন সেটা ছিঁড়ে রেখে দিলেন, পতন হয়ে গেল পাকিস্তানের। ঠিক আমার কাছে মনে হয়েছে ইসরাইল সে ঘটনা ঘটিয়েছে।’

জাতীয়
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

আরও পড়ুন

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা