; ;
facebook Youtube google+ twitter
×

হাজতখানায় সেলফি, তালতলীর সেই কনস্টেবল ক্লোজড

11:35 pm, November 13, 2023
Spread the love

হাজতের ভেতরে থাকা উপজেলা ছাত্রদলের সাবেক নেতা বেল্লাল রাজা ও বাইরে তার ভাই বায়েজিদ রাজা হাত মিলিয়ে সেলফি তোলার ঘটনায় যুগান্তরে সংবাদ প্রকাশের পর তালতলী থানার সেই কনস্টেবল ফিরোজকে বরগুনার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। রোববার তাকে পুলিশ লাইনে ক্লোজড করা হয় বলে জানা গেছে।

জানা গেছে, বরগুনার তালতলীতে নাশকতার পরিকল্পনায় গত বৃহস্পতিবার সন্ধ্যার পর উপজেলা ছাত্রদলের সাবেক নেতা ও যুবদলের কর্মী বেল্লাল হোসেন রাজাকে পুলিশ গ্রেফতার করে থানা হাজতে রাখেন। পরদিন শুক্রবার সকালে বেল্লাল রাজার ছোট ভাই বাইজিদ রাজা দেখতে আসেন। এ সময় থানার গার্ডের দায়িত্বে থাকা প্রহরী মো. ফিরোজের চোখ ফাঁকি দিয়ে হাজতের ভেতরে থাকা বেল্লাল রাজা ও বাইরে তার ভাই বায়েজিদ রাজা হাত মিলিয়ে সেলফি তোলেন।

ওই সেলফির ছবি বাইজিদ রাজা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। এ নিয়ে পরদিন শনিবার (১১ নভেম্বর) যুগান্তরে ‘তালতলীতে হাজতে যুবদল নেতার ছবি ভাইরাল’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। হাজতখানার পাশেই পুলিশের অস্ত্র ভান্ডার আর এরপাশেই হাজতখানার ছবি ভাইরালে থানার নিরাপত্তার বিষয়টি নিয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে পড়ে। এ ঘটনায় রোববার বরগুনার পুলিশ সুপার তালতলীর সেই কনস্টেবল ফিরোজকে দায়িত্বে অবহেলার কারণে ক্লোজড করে বরগুনা পুলিশ লাইনে দিয়েছেন।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান মোবাইল ফোনে বলেন, দায়িত্বে অবহেলার কারণে কনস্টেবল ফিরোজকে বরগুনার পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা