সকাল ৬:৫১ ; রবিবার ; ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সাপ্তাহিক পর্যালোচনা: শেয়ারবাজারে লেনদেনে খরা

৮:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৩
Spread the love

শেয়ারবাজারে তারল্য প্রবাহ কমছেই। লেনদেনে খরা চলছে। গত এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২ হাজার ১৭৫ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহ থেকে ৪২২ কোটি টাকা কম। আর শতকরা হিসাবে লেনদেন কমেছে ১৬ দশমিক ২৬ শতাংশ। এ ছাড়াও কমেছে বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম। এতে মূল্যসূচক কমেছে ১৪ পয়েন্ট এবং বাজার মূলধন কমেছে ৪ হাজার কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, নির্বাচনসহ নানা ইস্যুতে বিনিয়োগকারীদের মধ্যে অস্থিরতা রয়েছে। ফলে তারা আর নতুন করে বিনিয়োগ করছে না।

বিশ্লেষণে দেখা গেছে, গত সপ্তাহে ডিএসইতে মোট ৪০৩টি লেনদেনের জন্য প্রস্তুত ছিল। এরমধ্যে দাম বেড়েছে ৫০টি কোম্পানির শেয়ারের, কমেছে ১০৫টি এবং অপরিবর্তিত রয়েছে ২১৩টি কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহের শুরুতে ডিএসইর ব্রডসূচক ছিল ৬ হাজার ২৭১ পয়েন্ট। সপ্তাহ শেষে তা ১৪ পয়েন্ট কমে ৬ হাজার ২৫৭ পয়েন্টে নেমে এসেছে। গত সপ্তাহে পাঁচ দিনে ডিএসইতে ২ হাজার ১৭৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। প্রতিদিন গড়ে ৪৩৫ কোটি টাকা লেনদেন হয়েছে।

আগের সপ্তাহে পাঁচ দিনে ২ হাজার ৫৯৭ কোটি টাকা লেনদেন হয়েছিল। প্রতিদিন গড়ে ৫১৯ কোটি টাকা লেনদেন হয়েছিল। এ হিসাবে গত সপ্তাহে ডিএসইতে লেনদেন কমেছে ৪২২ কোটি টাকা। প্রতিদিন গড়ে লেনদেন কমেছে ৮৪ কোটি টাকা। শতকরা হিসাবে যা ১৬ দশমিক ২৬ শতাংশ। আলোচ্য সময়ে ডিএসইর বাজার মূলধন ৪ হাজার কোটি টাকা কমে ৭ লাখ ৭৫ হাজার কোটি টাকায় নেমে এসেছে। কোনো যৌক্তিক কারণ ছাড়াই নির্দিষ্ট কিছু কোম্পানির দাম লাগামহীনভাবে বাড়ছে। এর সঙ্গে একটি কারসাজি চক্র জড়িত। অন্যদিকে বহুজাতিক কোম্পানিসহ বাজারের শক্ত মৌল ভিত্তির কোম্পানির শেয়ারের দাম নিচে রয়েছে।

সপ্তাহজুড়ে শীর্ষ দশ কোম্পানির ৫৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ডিএসইর মোট লেনদেনের ২৫ শতাংশ। একক কোম্পানি হিসাবে গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল ফুয়াং ফুড। আলোচ্য সময়ে এ কোম্পানির লেনদেন ৭০ কোটি ৭৯ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেনের লেনদেন ৬৬ কোটি ৮৭ লাখ টাকা। তৃতীয় অবস্থানে এমারেল্ড ওয়েলের লেনদেন ৬৪ কোটি ৯৫ লাখ টাকা। এ ছাড়াও খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের লেনদেন ৫৪ কোটি ৮৫ লাখ, জেমীনি সিফুড ৫৩ কোটি ৪৫ লাখ, বিডি থাই অ্যালুমিনিয়াম ৫২ কোটি ১০ লাখ, দেশবন্ধু পলিমার ৪৮ কোটি ৪১ লাখ, ইয়াকিন পলিমার ৪৮ কোটি, প্যাসেফিক ডেনিম ৪৪ কোটি ৯ লাখ এবং সেন্ট্রাল ফার্মার ৪৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!   র‌্যাব বিলুপ্তির সুপারিশ এইচআরডব্লিউর   বরিশালের তরুণ  সাংবাদিক এম. জাহিদ এর জন্মদিন আজ   বাবুগঞ্জে স্কুল শিক্ষিকা স্ত্রীর পরকীয়া প্রেমে বাঁধা দেয়াই কাল হলো সোলায়মানের!   শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন