সকাল ৯:২১ ; শনিবার ; ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বিজিএমইএ নির্বাচনে প্রার্থী হলেন যমুনা ডেনিমসের পরিচালক সুমাইয়া ইসলাম

১২:৩৪ পূর্বাহ্ণ, মে ৮, ২০২৫
Spread the love

জমে উঠেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ নির্বাচন। এবারও সম্মিলিত পরিষদ ও ফোরাম জোট নির্বাচনে অংশ নিচ্ছে। ইতোমধ্যে দুটো জোটই নিজেদের প্যানেল ঘোষণা করেছে। আগামী ৩১শে মে নির্বাচন হওয়ার কথা রয়েছে।

 

এবারের নির্বাচনে প্যানেল লিডার হিসেবে ফোরাম জোটের নেতৃত্ব দেবেন রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু)। আর সম্মিলিত পরিষদের নেতৃত্ব দেবেন চৈতি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম। ফোরাম প্যানেল নির্বাচনে ৩৫টি পরিচালক পদে তরুণ, অভিজ্ঞ, আধুনিক এবং দূরদর্শী ৩৫ জন প্রার্থীর মনোনয়ন দিয়েছে।

 

 

ফোরামের ঢাকা অঞ্চলের প্রার্থীরা হলেন— রাইজিং ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ হাসান খান (বাবু), যমুনা ডেনিমস লিমিটেডের ডিরেক্টর সুমাইয়া ইসলাম, এটিএস অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, আদিবা অ্যাপারেলস পরিচালনা অংশীদার কাজী মিজানুর রহমান (পিন্টু), এমিটি ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শিহাব উদ্দোজা চৌধুরী, অনন্ত গার্মেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইনামুল হক খান (বাবলু), এপিএস নিট কম্পোজিট লিমিটেডের চেয়ারম্যান হাসিব উদ্দিন, বাংলা পোশাক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোহেল, কিউট ড্রেস ইন্ডাস্ট্রি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, দেশ গার্মেন্টস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ভিদিয়া অমৃত খান, দুলাল ব্রাদার্স লিমিটেডের (ডিবিএল গ্রুপ) ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহিম (ফিরোজ), ইভিটেক্স ড্রেস শার্ট লিমিটেডের (ইভিন্স গ্রুপ) পরিচালক শাহ্ রাঈদ চৌধুরী, ফেব্রিকা নিট কম্পোজিট লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মিজানুর রহমান, গোল্ডেন স্টিচ ডিজাইন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হোসনে কমার আলম, হান্নান ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবিএম সামছুদ্দিন, ইমপ্রেস-নিউটেক্স কম্পোজিট টেক্সটাইলস লিমিটেডের পরিচালক নাফিস উদ দৌলা, লাকী স্টার অ্যাপারেলসের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী, ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মজুমদার আরিফুর রহমান, মাইশা ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক ভূঁইয়া, মাসকো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (কম্পোজিট নিট গার্মেন্টস) পরিচালক ফাহিমা আক্তার, মুন রেডিওয়্যারস লিমিটেডের (সেতারা গ্রুপ) ব্যবস্থাপনা পরিচালক আসেফ কামাল পাশা, নেকসাস সোয়েটার ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী, রুমানা ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রুমানা রশীদ, শাইনেস্ট অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিহা আজিম, সফটেক্স কটন (প্রাঃ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রেজোয়ান সেলিম, সুরমা গার্মেন্টস লিমিটেডের পরিচালক ফয়সাল সামাদ।

চট্টগ্রাম অঞ্চলের প্রার্থীরা হলেন- কেডিএস গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, এলার্ট ফ্যাশনসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফ উল্যাহ মানসুর, চৌধুরী ফ্যাশন ওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিক চৌধুরী, ক্লিফটন অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এম মহিউদ্দিন চৌধুরী, ফ্যাশন ওয়াচ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম, এইচকে-টিজি গার্মেন্টস লিমিটেডের চেয়ারম্যান এনামুল আজিজ চৌধুরী, কাট্টালী টেক্সটাইল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. এমদাদুল হক চৌধুরী, লয়েলটেক্স লিমিটেডের পরিচালক মীর্জা মো. আকবর আলী চৌধুরী, দি নীড অ্যাপারেলস (প্রাঃ) লিমিটেডের চেয়ারম্যান রিয়াজ ওয়াইজ।

 

 

ফোরাম নেতারা বলছেন, ফোরাম বরাবরই দায়িত্বশীল নেতৃত্ব, টেকসই শিল্প উন্নয়ন এবং স্বচ্ছ পরিচালনায় বিশ্বাসী। এ নির্বাচনে ফোরাম প্যানেলের প্রার্থীরা বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন আকারের গার্মেন্টস প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন।

 

এবারের প্যানেলের প্রার্থী নির্বাচনে তরুণদের প্রাধান্য দেওয়া হয়েছে; যারা আগামীর দিনে প্রকৃতপক্ষ বিজিএমইএকে এগিয়ে নেওয়ার মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শ্রমিক কল্যাণে কাজ করতে সক্ষম।

অর্থনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!