; ;
facebook Youtube google+ twitter
×

নির্বাচনে অংশ নিতে পারবেন ট্রাম্প: আদালত

9:27 pm, November 18, 2023
Spread the love

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গায় উসকানি দিয়েছেন বলে প্রমাণ পেয়েছেন কলোরাডোর একটি আদালত। তার পরও কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে বাধা নেই ট্রাম্পের। শুক্রবার এক রায়ে এমনটাই জানিয়েছেন আদালত। রয়টার্স।

কলোরাডোর একদল ভোটার যুক্তরাষ্ট্রের গৃহযুদ্ধের সময়কার সংবিধান সংশোধনীর উল্লেখ করে বিদ্রোহে উসকানি দেওয়ার অভিযোগে আদালতে আরজি জানিয়েছিলেন যেন ট্রাম্পকে প্রাইমারি ইলেকশন থেকে বাদ দেওয়া হয়। কিন্তু মার্কিন সংবিধানের সেই সংশোধনী স্পষ্ট নয়। তাই বিচারক সারাহ ওয়ালেস আবেদনকারীদের আরজি খারিজ করে দেন।

বিচারক তার রায়ে বলেন, ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তাকে সংবিধানের সেই সংশোধনীর আওতায় যুক্তরাষ্ট্রের কর্মচারী বলে বিবেচনা করা যাবে না। আর এ কারণেই ট্রাম্পকে প্রাইমারি নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করা যাবে না। তবে বিশ্লেষকদের ধারণা, আবেদনকারীরা এই রায়ের ওপর আপিল করতে পারেন।

বিচারক সারাহ ওয়ালেস আরও বলেন, ‘ট্রাম্পের আচরণ ও তার ব্যবহৃত শব্দগুলোই ছিল ক্যাপিটল হিলে আক্রমণের মূল কারণ এবং এটি উল্লেখযোগ্য প্রভাবশালী কারণ। আমি আরও দেখতে পাচ্ছি, ট্রাম্প ২০২১ সালের ৬ জানুয়ারি উসকানি দিয়ে একটি বিদ্রোহে লিপ্ত হয়েছেন।’

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা