; ;
facebook Youtube google+ twitter
×

বিএনপির সমাবেশে অংশগ্রহণ, বাবা ছেলেকে মারধর

11:35 pm, November 29, 2023
Spread the love

২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশে অংশ নেওয়ায় সোমবার রাতে চরফ্যাশনে এক ব্যবসায়ী ও তার ছেলেকে মারধর করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় দুই ছাত্রলীগ ও এক যুবলীগ নেতার বিরুদ্ধে। মারধরের শিকার আব্দুল্লাপুর ইউনিয়নের ইউসুফ মাতব্বর ও তার ছেলে ইমতিয়াজ বাপ্পী। দোকান থেকে তুলে নিয়ে তাদেরকে সড়কে ফেলে মারধরের পর মুক্তিপণ হিসাবে এক লাখ টাকা ও একটি মোবাইল ফোন চাওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

মারধরের শিকার ইউসুফ শিবা চৌমুহনী বাজারের হার্ডওয়্যার দোকানি ও আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি। তার ছেলে বাপ্পী ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি।

ইউসুফ মাতব্বর জানান, ঢাকায় বিএনপির মহাসমাবেশে অংশগ্রহণ করায় চরফ্যাশন উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগ সদস্য বেলায়েত হোসেন তোতা, সাবেক ছাত্রলীগ সম্পাদক কামরুল ইসলাম ও বর্তমান ছাত্রলীগ সভাপতি সিহাব খন্দকারসহ স্থানীয় নেতাকর্মীরা আমাকে ও আমার ছেলেকে তুলে নিয়ে মারধর করে। পরে সেখান থেকে নিয়ে বসতউল্লাহ চৌমুহনীর একটা লেপ-তোশকের দোকানে আটকিয়ে রেখে আমার পরিবারের সদস্যদের কাছ থেকে মুক্তিপণ হিসাবে এক লাখ টাকা এবং একটি মোবাইল ফোন আদায় করে। তবে অভিযোগ অস্বীকার করেছেন আব্দুল্লাপুর ইউনিয়ন যুবলীগের সদস্য বেলায়েত হোসেন তোতা।

তিনি বলেন, তাদের অভিযোগ মিথ্যা। এমন কোনো ঘটনা আব্দুল্লাহপুর ইউনিয়নে ঘটেনি। তবে আব্দুল্লাহপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শিহাব খন্দকার বলেন, ঢাকায় মহাসমাবেশে অংশ নিয়ে এলাকায় এসে সরকারবিরোধী বিভিন্ন অপ্রচার চলানোয় তাকে বারণ করা হয়েছে।

ওসি মো. সাখাওয়াত হোসেন বলেন, ভুক্তভোগী মৌখিক অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা