সন্ধ্যা ৬:২৩ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে অবরোধের সমর্থনে মিছিল, শ্রমিক দলের ২ নেতা আটক

৯:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩
Spread the love

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল থেকে শ্রমিক দলের দুই নেতাকে আটক করেছে পুলিশ। তবে মিছিলে লাঠিপেটার অভিযোগ করেছে বিএনপি।

বুধবার দুপুরে নগরীর বগুড়া রোড থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আনোয়ার হোসেন।আটকরা হলেন- উজিরপুর উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক এম মিজানুর রহমান ও মো. হাদিসুর রহমান আপন।বরিশাল জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, “সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও নেতাকর্মীদের মুক্তির দাবিতে দুপুর দেড়টার দিকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

মিছিলটি অক্সফোর্ড মিশন মাধ্যমিক বিদ্যালয়ের গেইটের কাছে পৌঁছালে পুলিশ লাঠিপেটা করে। এতে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠিপেটায় তিনজন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করেছে।

মিছিলে লাঠিপেটার অভিযোগ অস্বীকার করে ওসি আনোয়ার হোসেন বলেন, “পুলিশ দেখে তারা পালিয়ে যান। লাঠিপেটা করার সুযোগ কোথায়। তবে পালানোর সময় পড়ে গিয়ে তারা আহত হতে পারেন।”

ঘটনাস্থল থেকে আটক দুই জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!