; ;
facebook Youtube google+ twitter
×

সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে বহিষ্কার হলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা

12:36 pm, August 20, 2023
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি :: ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার দায়ে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তাছির মৃধাকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৯ আগস্ট) বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান আরিফের সই করা বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্তে ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকায় জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তাছির মৃধাকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মুজাহিদুল ইসলাম তাছির মৃধা বলেন, জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে আমি ভুলক্রমে ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ লিখে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফেলি। হয়তো সে কারণেই আমাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া বহিষ্কারের বিষয়ে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক আমাকে কিছুই জানাননি।

জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, ছাত্রলীগের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার দায়ে মো. মুজাহিদুল ইসলাম তাছির মৃধাকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া স্থায়ীভাবে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের বরাবর সুপারিশ করা হয়েছে।

প্রসঙ্গত, মানবতাবিরোধী অপরাধে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর পর ফেসবুকে শোক জানিয়ে সারাদেশে ছাত্রলীগের শতাধিক নেতা ইতোমধ্যে দল থেকে বহিষ্কার হয়েছেন।

বরিশাল বিভাগ, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা