সকাল ৯:৫৪ ; মঙ্গলবার ; ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

গুগলে এ বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে যাদের

১১:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ১২, ২০২৩
Spread the love

শেষ হতে চলেছে ২০২৩ সাল। বর্তমানে যেকোনো বিষয়ে অনুসন্ধান করতে মানুষ সবচেয়ে বেশি ভরসা রাখে গুগলের ওপর। এ বছরে গুগলে কোন বিষয়গুলো সবচেয়ে বেশি সার্চ করা হয়েছে? কোন তারকাদের নিয়ে কৌতূহল ছিল সবচেয়ে বেশি? কোন কোন শব্দের অর্থ জানতে আগ্রহ ছিল সবচেয়ে বেশি?

বরাবরের মতো চলতি বছরেও মানুষ নানা বিষয়ে জানতে এ সার্চ ইঞ্জিন ব্যবহার করেছে।

সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে চলতি বছর সাত পাকে বাঁধা পড়েছেন কিয়ারা আদভানি। তাদের জীবনের খুঁটিনাটি জানতে ভক্তদের আগ্রহ ছিল প্রবল। তাই অভিনেতাদের পেছনে ফেলে ভারতীয়দের মধ্যে সার্চে শীর্ষে রয়েছেন কিয়ারা।

এরপরই রয়েছেন শুভমান গিল। ভারতীয় এই ওপেনারকে বিশ্বকাপ থেকে আইপিএল, এশিয়া কাপসহ নানা টুর্নামেন্টে নজরে ছিলেন। তবে শুধু মাঠেই নয়, মাঠের বাইরেও সারা বছর চর্চা চলেছে তরুণ এই তারকাকে নিয়ে।

তার প্রেমকাহিনী জানতে আগ্রহ ছিল সবার। কখনো অভিনেত্রী সারা আলি খানের সঙ্গে নাম জড়িয়েছে এই তারকার, আবার কখনো শোনা গেছে শচীনকন্যা সারা টেন্ডুলকারের প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন তিনি। সেসব জানতেই এত অনুসন্ধান বলেই ধারণা।

এদিকে যে সিনেমাগুলো গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে তার প্রথম তিনেই রয়েছে শাহরুখ খানের ‘জওয়ান’। এ তালিকায় দশম স্থানে রয়েছে ‘পাঠান’। এছাড়াও গদর-২, টাইগার-৩, দ্য কেরালা স্টোরির মতো ভারতীয় ছবিগুলো নিয়ে ছিল বিশেষ কৌতূহল।

চলতি বছর ইসরাইল-গাজা সংঘর্ষ নিয়েও ব্যাপক অনুসন্ধান করেছে মানুষ। এছাড়াও সিরিয়া ও তুরস্কের ভূমিকম্প, লিওনেল মেসি, হলিউড ছবি ওপেনহেইমার, চন্দ্রযান-৩, চ্যাটজিপিটির মতো বিষয়গুলো বেশি খোঁজা হয়েছে গুগলে।

আন্তর্জাতিক
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
যুগ্ম সম্পাদক: মোঃ আরিফ খান
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
নির্বাহী সম্পাদকঃ শুভ কুন্ডু
ব্যবস্থাপনা সম্পাদকঃ জহিরুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম   শিক্ষকদের উদাসীনতায় বিএম কলেজে শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু!    বরিশালে বিএনপিতে তোলপাড়!   নিখোঁজের দু’দিন পার হলেও খোঁজ মেলেনি মাদ্রাসা পরিচালক ফিরোজী’র   বাতিল হলো ডিজিটাল নিরাপত্তা আইনের সব মামলা, সাজাপ্রাপ্ত-অভিযুক্তদের খালাস   ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে নারী-পুরুষের সমান সুযোগ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ -প্রধান উপদেষ্টা   চরমোনাইতে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার সময় লম্পট আটক   সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো এক শিফটে চলবে : বরিশালে গণশিক্ষা উপদেষ্টা   আত্মহত্যার ঘটনা ধামাচাপা দিতে লাইভে এসে সাংবাদিকদের হুমকি   মাত্র দুটি কাজ করলেই ক্যা*ন্সার উধাও!