রাত ১২:৪৪ ; মঙ্গলবার ; ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

বরিশালে অবরোধের সমর্থনে সড়কে গাছ ফেলে বিএনপির বিক্ষোভ

৫:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২৩
Spread the love

নিজস্ব প্রতিবেদক:: বিএনপিসহ সমমনা দলের ডাকা গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার, বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল রাজনৈতিক নেতা কর্মীদের মুক্তিসহ একদফা দাবি আন্দোলনের ১১তম ধাপের কর্মসূচিতে দেশব্যাপী ৩৬ ঘণ্টার ২য় দিনে অবরোধ চলছে।

অবরোধ সমর্থনে বরিশাল মহানগর বিএনপির একমাত্র মহিলা সদস্য সাবেক ছাত্রনেত্রী আফরোজা খানম নাসরিনের নেতৃত্বে বরিশাল-কড়াপুর সড়কের নগরীর কাশিপুর দিঘিরপাড় এলাকায় সড়কে গাছের গুড়ি ফেলে অভ্যন্তরীণ গণপরিবহনে বাধা সৃষ্টি করে বিক্ষোভ মিছিল করে।

বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০ টায় নাসরিনের নেতৃত্বে বরিশাল মহানগর বিএনপির বিভিন্ন ওয়ার্ড সদস্যরা এ কর্মসূচি পালন করে। গতরাতে নগরীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে নগরীর উত্তর কালিজিরা বাজারে ২৬ নং ওয়ার্ড বিএনপি, ২৭ নম্বর ওয়ার্ড বিএনপি বারোজিয়ারহাট এলাকায় অবরোধের সমর্থনে মশাল মিছিল করে।

অন্যদিকে বরিশাল নগরীর নতুল্লাবাত কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার যাত্রীবাহী ও নগরীর রুপাতলী বাসস্ট্যান্ড থেকে অভ্যন্তরীণ রুটে সীমিত আকারে যাত্রীবাহী বাস চলাচল করেছে। এতে নগরীতে কোনধরনের অবরোধের প্রভাব পড়েনি। এদিকে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রশাসন শহরের বিভিন্ন স্থানে পুলিশি টহল মোতায়েন রেখেছেন।

বরিশাল, রাজনীতি
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা