; ;
facebook Youtube google+ twitter
×

বরিশালে জনসভায় মারামারির মধ্যে নিহত: অপমৃত্যুর মামলা

10:32 pm, December 30, 2023
Spread the love

বরিশালে বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রীর জনসভায় দুপক্ষের মারামারির মধ্যে একজন নিহতের ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।

স্থানীয় কৃষক লীগের নিহত নেতা সিরাজ সিকদারের (৫৮) ময়নাতদন্ত সম্পন্ন করে শনিবার দুপুরে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমানুল্লাহ আল বারী।

তিনি জানান, এ ঘটনায় শনিবার কোতোয়ালি মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজ বরিশালের হিজলা উপজেলার উপজেলার কুড়ালিয়া গ্রামের বাসিন্দা কোব্বাত সিকদারের ছেলে। এ ছাড়া তিনি উপজেলা গুয়াবাড়িয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি ছিলেন।

শুক্রবার দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভার মাঠে দুপক্ষের সংঘর্ষের মধ্যে তিনি মারা যান।

এদিকে, সিরাজ দ্বৈত নাগরিকত্বের অভিযোগে প্রার্থিতা বাতিল হওয়া বরিশাল-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহম্মেদের অনুসারী বলে দাবি করেন, হিজলা উপজেলা কৃষকদলের সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর মোর্শেদ।

মঞ্জুর আরও বলেন, “তারা আগে থেকে জনসভাস্থলে ছিলেন। পঙ্কজ নাথের অনুসারীরা সভাস্থলে প্রবেশ করে মারামারি শুরু করে। এ সময় দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। তখন মারামারির মধ্যে পড়ে অসুস্থ হয়ে পড়েন সিরাজ। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

ঘটনার সময় জনসভা মাঠে থাকা প্রত্যক্ষদর্শী সদর উপজেলার চরবাড়িয়া এলাকার বাসিন্দা রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ড. শাম্মী বক্তব্য দেওয়া শুরু করেন। তখন শাম্মীর অনুসারীরা তার পক্ষে শ্লোগান শুরু করেন। ওই সময় বরিশাল-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের অনুসারীরা জনসভা মাঠে প্রবেশ করছিলেন।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা