; ;
facebook Youtube google+ twitter
×

কাল শপথ নেবেন না জাপার নবনির্বাচিত এমপিরা

6:27 pm, January 9, 2024
Spread the love

নিজস্ব প্রতিবেদক॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) নির্বাচিত সংসদ সদস্যরা (জাপা) আগামীকাল বুধবার শপথ নেবেন না বলে দলের অভ্যন্তরীণ সূত্রে জানা গেছে।

জাপার যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম আজ মঙ্গলবার বলেন, ‘আমাদের দলের নির্বাচিত এমপিরা আগামীকাল শপথ নেবেন না। তারা আগামীকাল বৈঠক করে তাদের করণীয় নির্ধারণ করবেন।

বিষয়টি নিয়ে জানতে চাইলে জাপা থেকে নির্বাচনে জয়ী হওয়া রুহুল আমিন হাওলাদার জানান, আগামীকাল শপথ নেওয়ার বিষয়ে তিনি এখনো দলের উচ্চপর্যায়ের কাছ থেকে কোনো বার্তা পাননি।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব মুজিবুল হক চুন্নু, সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বর্তমানে নিজ নিজ নির্বাচনী এলাকায় অবস্থান করছেন।

জিএম কাদের ও আনিসুল হক গতকাল জানান, বুধ বা বৃহস্পতিবার তারা ঢাকায় ফিরবেন।

সংসদ সচিবালয় সূত্রের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সংসদ সদস্যরা আগামীকাল সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে শপথ নেবেন।

এবারের নির্বাচনের চূড়ান্ত বেসরকারি ফল অনুযায়ী ১১ আসনে জাপা প্রার্থী জয়ী হয়েছেন।

জাতীয়, বরিশাল বিভাগ, রাজনীতি, সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  পুনর্বহালের গুঞ্জন নাকচ, বহাল বিতর্কিত কমিটি   শেবাচিমে ৭২ ঘণ্টায় ২১ নবজাতকের মৃত্যু! ডাঃ বিকাশ নাগ ও স্বপন হালদারদের সিন্ডিকেটে ঝরে গেল একুশটি তাজা প্রাণ   বরিশাল পোর্ট রোড মৎস্য বাজারে ইলিশের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য   গাঁজাসহ তিন কারবারি আটক বগুড়া  পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজুর রহমানের সাহসিকতা ও প্রশংসনীয় নেতৃত্ব   বরিশাল আদালত ভবন ১০তলা থেকে লাফ দিয়ে কলেজ ক্যাশিয়ারের আত্মহত্যা- নেপথ্যে পারিবারিক মামলা ও অর্থ আত্মসাতের গুঞ্জন   আমানতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রেজার চৌকস অভিযান   ​এস আই ফেরদৌসের বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বরিশালে সংবাদকর্মীকে বেপরোয়া লাঞ্ছনা: এসআই ফেরদৌসের উগ্রতার বিরুদ্ধে ডিআইজি ও পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ   বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন