সকাল ৭:০১ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ব‌রিশালে সাগরদী খালের দুই পাড়ে নির্মাণ করা হবে সাইকেলিং ওয়ে

১১:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৪
Spread the love

ব‌রিশাল নগরের সাগরদী খা‌লের দুই পাড়ে সোয়া চার কো‌টি টাকা ব‌্যয়ে ওয়াকওয়ে ও সাই‌কেল ওয়ে নির্মাণ কাজ শুরু ক‌রে‌ছে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশন।

বুধবার (১০ জানুয়ারি)দুপু‌রে মেয়র আবুল খা‌য়ের আব্দুল্লাহ খোকন সের‌নিয়াব‌াত এই কা‌জের উদ্বোধন ক‌রেন।

এসময় বরিশাল সিটি করপোরেশনের বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাসুমা আক্তার, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. আনোয়ার হোসেন রয়েল, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জিয়াউর রহমান বিপ্লব, ২৩নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এনামুল হক বাহার, ২৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুলতান মাহমুদ, ৩নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর কোহিনুর বেগম, ৪নম্বর সংরক্ষিত আসনের আয়শা তৌহিদ লুনা, ৫নম্বর সংরক্ষিত আসনের ইসরাত জাহান লাভলী, ৮নম্বর সংরক্ষিত আসনের রেশমী বেগমসহ প্রকৌশলী ও কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

জানা গে‌ছে, ১২৪০ মিটার ওয়াক ও সাই‌কে‌লিং ও‌য়ে, এর পা‌শেই ৮৬‌টি বসার কন‌ক্রিট বেঞ্চ, ১৫০‌টি স্টিল ডাস্ট‌বিন, ৬৮‌টি ফ্লাড লাইট, এপ্রোচ র‌্যাম্প ৪‌টি এবং প‌রিবেশ, স্বাস্থ‌্য ও সামা‌জিক নিরাপত্তা বাবদ প্রকল্প‌টি‌তে খরচ হ‌বে ৪ কো‌টি ২৪ লক্ষ ৭৯ হাজার ৮৪০ টাকা। ওয়াক ও‌য়ের প্রস্থ হ‌বে ৫ দশ‌মিক ৫ মিটার ও সাই‌কে‌লিং ও‌য়ের প্রস্থ হ‌বে ৪ দশ‌মিক ৫ মিটার।

মেয়র জানান, ব‌রিশা‌ল নগরীর খালগু‌লো খনন ও উদ্ধা‌রের কাজ চল‌ছে। সাগরদী খাল ঘি‌রে সাধারণ মানু‌ষের বি‌নোদ‌নের ব‌্যবস্থা করা হ‌চ্ছে। কাজ শেষ হ‌লে সাধারণ মানুষ এখা‌নে হাট‌তে পার‌বে, সাই‌কে‌লিং কর‌তে পার‌বে, ঘুর‌তে আস‌তে পার‌বে।

এসময় তিনি জনগনকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশের জনগণ নৌকা প্রতীকে ভোট দিয়েছেন এজন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বরিশাল সদরে নৌকার প্রার্থীকে বিজয়ী করেছেন জনগণ। এখন আমরা যে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছি সে লক্ষ্যে কাজ করে যাব। আমি অগ্রিম কোন কিছু বলতে চাইনা, তবে বরিশালের উন্নয়ন হবে এটা নিশ্চিত। আমাদের মন্ত্রাণলয়সহ বিদেশিরাও বরিশালের উন্নয়নের স্বার্থে সহায়তা করছে এবং করবে।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম