রাত ৯:৫০ ; শনিবার ; ২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

ফুটফুটে কন্যাসন্তান জন্ম দিলেন মানসিক ভারসাম্যহীন নারী

১২:২৫ পূর্বাহ্ণ, জানুয়ারি ২০, ২০২৪
Spread the love

বরিশালের গৌরনদীতে মানসিক ভারসাম্যহীন এক নারী (প্রসূতি মা) কন্যাসন্তান প্রসব করে মা হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই নারী একটি ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেন।

মানসিক ভারসাম্যহীন নারী উপজেলার বিভিন্ন বাজারে ঘুরে বেড়াতেন। স্থানীয়ভাবে তাকে সবাই পাগলি হিসেবেই চিনেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. টিপু সুলতান জানান, বুধবার দুপুরে ফায়ার সার্ভিসের সদস্যরা সন্তানসম্ভবা মানসিক ভারসাম্যহীন নারীকে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ভর্তির পর থেকে ওই নারী (প্রসূতি মা) পর্যবেক্ষণে ছিলেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নারী (প্রসূতি মা) একটি কন্যাসন্তানের জন্ম দেন। বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।

উপজেলা নির্বাহী মো. আবু আব্দুল্লাহ খান জানান, বিষয়টি নজরে আসার পর ওই নারীর (প্রসূতি মা) নিরাপদ সন্তান প্রসব ও সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। শিশুটির ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য বৃহস্পতিবার বিকালে সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন আগৈলঝাড়া উপজেলার গৈলা বেবিহোমে শিশুটিকে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার দুপুরে উপজেলার বাটাজোর ইউনিয়নের শৌলকর গ্রামের রাস্তায় প্রসব বেদনায় কাতর মানসিক ভারসাম্যহীন নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরা।

বরিশাল বিভাগ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম