; ;
facebook Youtube google+ twitter
×

পাঁচ দিনেও খোঁজ মেলেনি ইঞ্জিনমাস্টার হুমায়ুন কবিরের

10:58 pm, January 21, 2024
Spread the love

দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটের পাটুরিয়া ঘাটে ফেরিডুবির পাঁচ দিনেও খোঁজ মেলেনি ফেরির ইঞ্জিনমাস্টার (যন্ত্রচালক) হুমায়ুন কবিরের (৩৯)। তার গ্রামের বাড়ি ভান্ডারিয়ার মাটিভাংগা গ্রামে চলছে শোকের মাতম। বাড়িতে তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। বুধবার সকালে পাটুরিয়ায় ৫নং ঘাটের কাছে ঘন কুয়াশার কারণে রজনীগন্ধা নামে ফেরিটি ডুবে যায়।

ফেরিতে থাকা ২০ জনকে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ আছেন হুমায়ুন। তার মেয়ে কামরুন্নাহার বলেন, ফেরিডুবির ঘটনা ঘটেছে পাঁচ দিন; এখন পর্যন্ত আমার বাবার খোঁজ মেলেনি। আমরা বাবাকে ফেরত চাই।

সাবেক ইউপি সদস্য মো. মনসুর আলী বলেন, হুমায়ুন কবির ছিলেন তাদের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি। এখন তাদের ভরণপোষণের জন্য কেউ রইল না। দুটি মেয়ে ও এক ছেলের পড়াশোনা এখন অনিশ্চিত। আশাকরি সরকার তাদের দায়িত্ব নেবে।

হুমায়ুনের ছোট ভাই রফিকুল ইসলাম শাওন বলেন, আমরা এ দুর্ঘটনার খবর পেয়ে ঘাটে চলে আসি; এখানের উদ্ধার তৎপরতা নিয়ে হতাশ, গত পাঁচ দিনেও কেন খোঁজ মিলছে না। আমরা তার খোঁজ চাই।

জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান জানান, হুমায়ুন একজন সরকারি চাকরিজীবী। তাই সরকারি বিধি মোতাবেক তার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশ
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা