; ;
facebook Youtube google+ twitter
×

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাইবার অপরাধ প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত

9:48 pm, January 28, 2024
Spread the love

বরিশাল বিশ্ববিদ্যালয়ে মাদক, সন্ত্রাস, র‌্যাগিং ও গুজবসহ নানাবিধ সাইবার অপরাধ কর্মকান্ডের প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার জিহাদুল কবির (বিপিএম-সেবা, পিপিএম)।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আব্দুল কাইউমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. হেনা রানী বিশ্বাস। সহকারী প্রক্টর ড. মোহাম্মদ মাহফুজ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দসহ বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছেন। এ ধারা অব্যাহত রাখতে হলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে হবে। মাদক, সন্ত্রাস ও র‌্যাগিং এর মত অপরাধগুলো একটি ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ বিনষ্ট করে।

এগুলো যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে বিনষ্ট করতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।

এসময় মূখ্য আলোচক বলেন, একাডেমিক কার্যক্রমের পাশাপাশি আপনাদের অনেক দায়িত্ব রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুনাম-সুখ্যাতি নির্ভর করে আপনাদের সার্বিক কর্মকান্ডের উপর। আপনারা এমন কোন কর্মকান্ডে জড়াবেন না যাতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুন্ন হয়।

মাদক, সন্ত্রাস, র‌্যাগিং ও গুজবসহ নানাবিধ সাইবার অপরাধের মত সামাজিক ব্যাধিগুলোর বিষয়ে আপনাদেরকে সর্বদা সচেতন থাকতে হবে। এবিষয়ে তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত   আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা