রাত ১:৫৫ ; রবিবার ; ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
facebook Youtube google+ twitter
×

সেবক হয়ে বরিশাল সদর উপজেলাবাসীর পাশে থাকতে চাই : এসএম জাকির হোসেন

১১:৫৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৪
Spread the love

আসন্ন বরিশাল সদর উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন বলেছেন, একমাত্র মানুষের সেবা করেই মহান সৃষ্টিকর্তার আনুগত্য লাভ করা সম্ভব। আমি আপনাদেরই সন্তান তাই আপনাদের সেবক হয়েই বরিশাল সদর উপজেলাবাসীর পাশে থাকতে চাই। রবিবার (৩মার্চ) বরিশাল সদর উপজেলার কাড়াপুর ইউনিয়নের বসুরহাটে গণসংযোগকালে তিনি এ কথা বলেন। এসময় এসএম জাকির হোসেন আরও বলেন, ইনশাআল্লাহ আমি নির্বাচিত হলে বরিশাল সদর উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

গণসংযোগকালে কড়াপুরের ইউপি সদস্য হাবিবুর রহমান মিন্টু, জহিরুল ইসলাম মিরন, সংরক্ষিত নারী সদস্য সোনালী আক্তার, ফরিদা বেগম, কড়াপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ রাসেল মিঞা সহ স্থানীয় ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। অন্যদিকে কড়াপুরের সর্দার বাড়ির ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর শুনে ছুটে যান চেয়ারম্যান প্রার্থী এসএম জাকির হোসেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানানোর পাশাপাশি তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

বরিশাল
[addthis tool="addthis_inline_share_toolbox_nev1"]

আপনার মতামত লিখুন :

এই বিভাগের আরো সংবাদ

প্রকাশক ও সম্পাদক: এম.জাহিদ
বার্তা সম্পাদক: আরিফুল ইসলাম
মোবাইলঃ ০১৭১২-৬৮৮৬৬১
বার্তা বাণিজ্যিক কার্যালয়ঃ ভুইয়া ভবন (৩য় তলা) ফকিরবাড়ী রোড, বরিশাল -৮২০০

ই-মেইল: formalnewsbsl@gmail.com
টপ
  আপনি সেই মাল! ওসির ওমন মন্তব্যে তোলপাড়, বিতর্কিত ওসি ক্লোজ   বরিশালে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ সদস্য  গ্রেফতার   মেহেন্দিগঞ্জে উল্টো দণ্ড- লম্পট চিকিৎসক খলনায়ক ডা.সোলায়মানকে বাঁচাতে মরিয়া প্রশাসন!   মেহেন্দিগঞ্জে ডা. সোলায়মানের দুর্নীতির ডালপালা!   হোটেল স্বাগতমে অবৈধ কার্যকলাপ: পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার   মেহেন্দিগঞ্জে সেই বির্তকিত ডা. সোলায়মান মাসুমের বিরুদ্ধে তদন্ত কমিটি: টনক নড়ল অধিদপ্তরের   অপরাধ জগতের আতঙ্ক এসআই মিহির!বিপুল ইয়াবা পরিমাণ উদ্ধার   সাংবাদিক এম. জাহিদের মায়ের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত   কু-প্রস্তাবে রাজি না হওয়ায় টার্গেটের শিকার নারীকর্মী   হোটেল পপুলারে ‘সম্পাদক পুত্র’ আটক! একই রাতে নিখোঁজ দেখিয়ে জিডি, প্রশ্নে নতুন মোড়   বরিশালে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন   বরিশালে চেকপোস্ট অভিযানে ৪ কেজি গাঁজাসহ যুবক আটক   ভুয়া সাংবাদিকে নগরীতে আতঙ্ক! নগদ ৪৫ হাজার টাকা উদ্ধার,আটক-২   নগরীতে দুই ওয়ারেন্টভুক্ত স*ন্ত্রাসী গ্রে*প্তার   নগরীতে পচা গরু কাণ্ডে দৃষ্টান্ত স্থাপন করলেন এসিল্যান্ড আজহারুল ইসলাম, তবে অভিযুক্ত এএসআই কাইয়ুম বিতর্কের কেন্দ্রবিন্দু!   সাংবাদিকের বাসায় চুরি, নীরব দর্শক মেট্রোপলিটন পুলিশ!   নামাজে বের হয়ে আর ফিরলেন না লিয়াকত আলী খান, দিশেহারা পরিবার- সন্ধান চায় স্বজনরা   বরিশালে দাঁড়িপাল্লার সমর্থনে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা   দৈনিক আজকের সুন্দরবন পত্রিকার সম্পাদক মুজিব ফয়সালকে এম. জাহিদের শুভেচ্ছা   হুমকি, মামলা বা হামলায় থামবে না সাংবাদিকতার কলম